Feature

লজ্জার কারণে আযান না দিলে হবে কি

প্রশ্ন (১১৩৫৩) : আমি একবার এশার আযান দেই। আযান শেষ হওয়ার পর বুঝতে পারি, ওয়াক্তের আগেই আমি আযান দিয়েছি। পরবর্তীতে মানুষ কি বলবে এ লজ্জার কারণে আর আযান দেইনি। জানতে চাচ্ছি, আমার কাজটি কি সঠিক হয়েছে?

প্রশ্ন

আমি একবার এশার আযান দেই। আযান শেষ হওয়ার পর বুঝতে পারি, ওয়াক্তের আগেই আমি আযান দিয়েছি। পরবর্তীতে মানুষ কি বলবে এ লজ্জার কারণে আর আযান দেইনি। জানতে চাচ্ছি, আমার কাজটি কি সঠিক হয়েছে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

সময় হওয়ার পূর্বে আযান দিলে সেটা আযান হিসেবে গণ্য হয় না। কেউ দিলে ওয়াক্তের ভিতর পুনরায় তা দিতে হয়। হাদিস শরিফে এসেছে,

عَنْ نَافِعٍ أَنَّ مُؤَذِّنًا لِعُمَرَ يُقَالُ لَهُ مَسْرُوحٌ، أَذَّنَ قَبْلَ الْفَجْرِ، ‌فَأَمَرَهُ ‌عُمَرُ، ‌أَنْ ‌يُعِيدَ

‘মাসরুহ নামি উমর (রা.)-এর একজন মুয়াজ্জিন ছিল। সে একবার ফজরের ওয়াক্তের আগে আযান দিলে তিনি তাকে পুনরায় ওয়াক্তের ভিতর আযান দিতে বলেন।’ [মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ২৩০৮]

কাজেই ওয়াক্তের ভিতর পুনরায় আযান না দেওয়া আপনার অন্যায় হয়েছে।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/25763/article-details.html