নখ বড় থাকলে কি অজু হয় না

প্রশ্ন (৩২৯২) : আমার এক বন্ধু একটি বিষয় জিজ্ঞাসা করেছে। সেটি হল, নখ বড় থাকলে কি অজুতে কোন সমস্যা হয়?

ওজর ছাড়া অজুর পানি ঢেলে দেওয়ার কাজে সহযোগিতা করা কি মাকরুহ

প্রশ্ন (৩২৪৭) : আমি আমাদের উস্তাদদের খেদমত করতে পছন্দ করি। তাই আমি আমার উস্তাদগণ অজু করার সময় পানি ঢেলে দিই। কিন্তু আমার এক উস্তাদ তাকে পানি ঢেলে দেওয়ার খেদমতও নিতে চান না। আমি জানতে চাচ্চি, ওজর ছাড়া অজুর পানি ঢেলে দেওয়ার কাজে সহযোগিতা করতে কোন সমস্যা আছে কি?

অজু অবস্থায় থাকলেও কি ঘুমের সময় অজু করা সুন্নত

প্রশ্ন (২৩৩৫) : আমি একটি হাদিস পড়েছি। হাদিসটির মর্মার্থ হল, রাসূল সা. বলেছেন: ঘুমের সময় অজু করে ঘুমাও। আমার প্রশ্ন হল, যদি আমার এশার নামাজের জন্য কৃত অজু বিদ্যমান থাকে তাহলে কি আমাকে নতুন করে আবার অজু করতে হবে?

ঘুমের সময় কি অজু করা সুন্নত

প্রশ্ন (২৩৩৪) : আমি শুনেছি, ঘুমের সময় অজু করে ঘুমানো সুন্নত। কিন্তু আমি বাংলা বুখারি ও মুসলিম শরিফ পড়েও এ ব্যাপারে কোন হাদিস পাইনি। হাদিসে না থাকলে তা সুন্নত হয় কী করে?

অজুর স্থানে আলকাতরা লেগে থাকলে কি পুনরায় অজু করতে হবে

প্রশ্ন (২২৮৮) : এক ব্যক্তি নামাজ পড়ার পর তার শরীরে আলকাতরা দেখতে পেল। এখন তার কি পুনরায় অজু করে নামাজ পড়তে হবে নাকি আলকাতরা লাগার জায়গাটা ধুয়ে নিলে চলবে?

দুধ পান করালে কি ওজু নষ্ট হয়

প্রশ্ন (২২১৩) : আমি অযু করার পর বাচ্চাকে দুধ পান করিয়েছি। আমাদের পাশের বাসার এক আপু বলল বাচ্চাকে দুধ পান করালে নাকি ওযু নষ্ট হয়ে যায়। তার কথা কি ঠিক?

সতর খুলে গেলে কি অজু ভেঙ্গে যাবে

প্রশ্ন (১৮৫৪) : ছোটকালে শুনেছি, সতর খুলে গেলে নাকি অজু ভেঙ্গে যায়। কখনো কাউকে বিষয়টি জিজ্ঞাসা করিনি। মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছি, সতর খুলে গেলে কি অজু ভেঙ্গে যায়?

গোসল করলে কি আলাদাভাবে আবার অজু করতে হয়

প্রশ্ন (১৮৪৩) : কিছুদিন আগে আমার এক বড় ভাইকে দেখলাম গোসল করার পর তিনি আবার অজু করছেন। তাকে বিষয়টি জিজ্ঞাসা করলে তিনি বলেন, গোসল করলেই যথেষ্ট হয় না, বরং নামাজ পড়তে হলে আবার নতুন করে অজু করে নিতে হবে। প্রশ্ন হলো, ঐ বড় ভাইয়ের কথা কি সঠিক?

বাচ্চাদেরকে অজু ছাড়া কুরআন মাজিদ ধরতে দেওয়া যাবে কি

প্রশ্ন (১৬৬২) : আমি যখন কুরআন মাজিদ পড়ি তখন আমার ২ বছরের বাচ্চা কুরআন মাজিদ ধরতে চায়। প্রশ্ন হলো, অজু ছাড়া তাকে কুরআন মাজিদ ধরতে দেওয়া যাবে কি?

অজুর অঙ্গে রং লেগে থাকলে অজু হবে কি

প্রশ্ন (১৫৭৫) : আমি একদিন অজু করার পর দেখতে পেলাম আমার অজুর অঙ্গের একটি অংশে রং লেগে আছে। একজন বলল, আমার অজু হয়নি। রং উঠিয়ে নতুন করে আবার অজু করতে হবে। প্রশ্ন হলো, ঐ মুহূর্তে আমার করণীয় কী ছিল?