Feature

ঘুমের সময় কি অজু করা সুন্নত

প্রশ্ন (২৩৩৪) : আমি শুনেছি, ঘুমের সময় অজু করে ঘুমানো সুন্নত। কিন্তু আমি বাংলা বুখারি ও মুসলিম শরিফ পড়েও এ ব্যাপারে কোন হাদিস পাইনি। হাদিসে না থাকলে তা সুন্নত হয় কী করে?

প্রশ্ন

আমি শুনেছি, ঘুমের সময় অজু করে ঘুমানো সুন্নত। কিন্তু আমি বাংলা বুখারি ও মুসলিম শরিফ পড়েও এ ব্যাপারে কোন হাদিস পাইনি। হাদিসে না থাকলে তা সুন্নত হয় কী করে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

হ্যাঁ, ঘুমের সময় অজু করে ঘুমানো ‍সুন্নত। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ ، ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الْأَيْمَنِ

‘যখন তুমি বিছানায় যাবে তখন নামাযের ওযুর মত ওযু করবে। অতঃপর ডান কাত হয়ে ঘুমাও।’ [সহিহ মুসলিম, হাদিস: ২৭১০]

আপনি উপরোক্ত নম্বরে হাদিসটি খুঁজলে নির্দিষ্ট স্থানে হাদিসটি পেয়ে যাবেন।

উল্লেখ্য, বুখারি ও মুসলিম ছাড়া হাদিসের আরও বহু কিতাব রয়েছে। কেউ যদি এমন ধারণা করে যে, বুখারি-মুসলিমে কোন হাদিস না থাকলে সেই হাদিসের গ্রহণযোগ্যতা নেই তাহলে এটি ভুল ধারণা হবে। এমন ধারণা থাকলে সংশোধন করে নিতে হবে।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/6977/article-details.html