পবিত্রতা

চুন লেগে থাকলে কি ওজু সহিহ হবে

প্রশ্ন (৭৭৩৪) : আমি পান খাওয়ার পর হাতে একটু চুন লেগে ছিল। তা নিয়ে আমি ওজু করে ফেলেছি। পরে দেখি যে হাতে একটু চুন রয়ে গিয়েছে। এতে কি আমার ওজু হয়েছে?

ওজু-গোসলের পর কি কাপড় দিয়ে শররীর মোছা যাবে না

প্রশ্ন (৭৭০৮) : একটি হাদিসে পেলাম, রাসূল (সা.)কে গোসলের পর কাপড় দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা নিলেন না। তাহলে কি ওজু-গোসলের পর কাপড় দিয়ে শরীর মোছা যাবে না?

অঙ্গ প্রকাশ হওয়ার পর ডিএনসি করলে কি নেফাস ধরা হবে

প্রশ্ন (৭৬৬৮) : আমার গর্ভের তিন মাস হয়েছে। বাচ্চার অঙ্গও প্রকাশ পেয়েছে কিন্তু বিশেষ প্রয়োজনে ডিএনসি করতে হয়েছে। এখন কি যে স্রাব যাচ্ছে তাকে হায়েয ধরব না অন্য কিছু?

তায়াম্মুম করে জানাযার নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৭৬৫৩) : জনৈক ব্যক্তির উপর গোসল ফরজ ছিল। সে মাঠে গিয়ে দেখে জানাযার নামাজ শুরু হয়ে গেছে। এমতাবস্থায় সে জানাযার নামাজে শরিক হওয়ার জন্য তায়াম্মুম করতে পারবে কি?

নাপাকির স্থান চিনতে না পারলে করণীয় কী

প্রশ্ন (৭৫৯০) : আমার লুঙ্গির নিচের দিকে বাচ্চার পেশাব লেগে যায়। পরে তা শুকিয়েও যায়। এখন কোন জায়গায় নাপাক লেগেছে তা বুঝতে পারছি না। এক্ষেত্রে আমার করণীয় কী?

ওজুর শুরুতে দোয়া পড়লে কি ফেরেশতারা সওয়াব লিখতে থাকে

প্রশ্ন (৭৫৫৮) : গতকাল আমার এক বন্ধু বলল, ওজুর শুরুতে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে ওজু ভঙ্গ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা সওয়াব লিখতে থাকে। এটা কি সঠিক?

ফরজ গোসলের সময় চোখে পানি না দিতে পারলে কি করবে

প্রশ্ন (৭৪৪৬) : আমার চোখে অপারেশন হয়েছে। ডাক্তার বলেছেন এক সপ্তাহ চোখে পানি না লাগাতে। এক্ষেত্রে আমার উপর যদি গোসল ফরজ হয়, তাহলে চোখে পানি দেওয়া কি জরুরি?

নাকের ময়লা কি নাপাক

প্রশ্ন (৭৪৪১) : কারও শরীরে বাকা পড়ে যদি দুর্ঘটনাক্রমে অন্য কোনো ব্যক্তির নাকের শ্লেষ্মা লাগে, তাহলে কি তা ধুতে হবে?

প্রেগন্যান্সি টেস্টে পজেটিভ আসার পর পুনরায় রক্ত দেখলে তার হুকুম কী

প্রশ্ন (৭৪১৫) : আমার দুইটা প্রশ্ন রয়েছে। এক. আমি কয়েকমাস পূর্বে মাসিক বন্ধ হওয়ার কারণে পরীক্ষা করে বুঝতে পারি আমি গর্ভবতী। এমতাবস্থায় দেড়-দুই মাস অতিক্রম হতেই আবার রক্ত দেখা দেয়। এই রক্তের হুকুম কী? দুই. দেড়-দুই মাসে বাচ্চা পড়ে গেলে যদি রক্ত আসে তাহলে তা হায়েয হিসেবে গণ্য হবে নাকি এর ভিন্ন হুকুম হবে?

অষুধের মাধ্যমে ঋতুস্রাব বন্ধ করলে নামাজ-রোজা আদায় করতে হবে কি

প্রশ্ন (৭৩৯৫) : যদি কোনো মহিলা ওষুধের মাধ্যমে ঋতুস্রাব বন্ধ করে রাখে তাহলে তার সঙ্গে সহবাস জায়েয হবে কি? এবং তার জন্য নামাজ রোজা-আদায় করতে হবে কি?

নাক এবং চোখের ময়লা কি নাপাক

প্রশ্ন (৭৩৭০) : আমাদের প্রায় সবার চোখ থেকেই কখনো কখনো ময়লা বের হয়। আমার প্রশ্ন হলো, চোখ কিংবা নাকের ময়লাগুলো কি নাপাক?