Feature

ওজুর শুরুতে বিসমিল্লাহ বলার বিধান কী

প্রশ্ন (৭৫৫৯) : ওজুর শুরুতে বিসমিল্লাহ বলা কি ফরজ না সুন্নত না ওয়াজিব?

প্রশ্ন

ওজুর শুরুতে বিসমিল্লাহ বলা কি ফরজ না সুন্নত না ওয়াজিব?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ওজুর শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত ও ফযিলতপূর্ণ। আনাস (রা.)-এর সূত্রে নির্ভরযোগ্য বর্ণনায় এসেছে, নবি কারিম (সা.) বলেছেন, তোমরা আল্লাহর নামে ওজু শুরু কর। [সহিহ ইবনে খুযাইমা,হাদিস: ১৪৪]

আরেক হাদিসে রাসূল (সা.) বলেন-

‘ঐ ব্যক্তির নামায হবে না, যার ওজু নেই। আর ঐ ব্যক্তির ওজু হবে না (অর্থাৎ ওজুর সওয়াব পাবে না), যে ওজুর শুরতে আল্লাহর নাম পাঠ করবে না।’ [মুসতাদরাক হাকিম, হাদিস: ৫৩৪]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/17727/article-details.html