অনুসন্ধান

পেশাবের রাস্তায় ক্যাথেটার লাগানো থাকলে কি নামায পড়ার আগে তা খালি করে নেওয়া জরুরি?

প্রশ্ন (১৩৭৫৫) : অসুস্থতার কারণে আমার নানার পেশাবের রাস্তার সাথে ক্যাথেটার লাগিয়ে পেশাবের ব্যবস্থা করা হয়েছে। ফলে তা দিয়ে সর্বক্ষণ পেশাব ঝরতে থাকে। প্রশ্ন হল, নানার জন্য পবিত্রতা অর্জনের উপায় কী? নামায শুরুর আগে ইউরিন ব্যাগটি কি খালি করে নেওয়া জরুরি? যদি খালি করে নেওয়া হয় তবুও প্রতি মিনিটে তাতে ফোঁটায় ফোঁটায় পেশাব জমা হবে। এর ফলে কি নামায আদায়ে কোনো সমস্যা হবে? আশা করি জানিয়ে বাধিত করবেন।

স্বামী-স্ত্রীর বিবাহ বিচ্ছেদের পর সন্তান কার নিকট থাকবে?

প্রশ্ন (১৩৭৫৩) : কয়েক মাস মাস আগে আমার চাচাতো বোনের বিবাহ বিচ্ছেদ ঘটেছে। তাদের একটি ছেলে ও একটি মেয়ে আছে। ছেলের বয়স তিন বছর। আর মেয়ের বয়স ছয় বছর। প্রশ্ন হল, সন্তানরা কার নিকট থাকবে? এক্ষেত্রে শরীয়তের সিদ্ধান্ত জানতে চাই।

কবরের পাশে পাথরে খোদাই করে লিখা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩৭৫১) : মৃত ব্যক্তির কবরের পাশে পাথরে বা খোদাই করে বিভিন্ন উক্তি, আয়াত, দুআ বা বাণী লিখে রাখার হুকুম কী? এটা কি শরীয়তসম্মত? তাছাড়া কবর সনাক্ত করার জন্য কবরে নাম ও ঠিকানা লিখে রাখতে দেখা যায়। শরীয়তের দৃষ্টিতে এর বিধান কী?

হজ্বে যাওয়ার আগ মুহূর্তে কোনো মহিলার স্বামী মারা গেলে তার জন্য করণীয় কী?

প্রশ্ন (১৩৭৫০) : গত বছর আমার আব্বা-আম্মার হজ্ব করার ইচ্ছা ছিল এবং টাকাও জমা দিয়েছিলেন। হঠাৎ রমযান মাসের শেষ দিকে আব্বা মারা যান। এ অবস্থায় আমার আম্মার হজ্বে যাওয়ার হুকুম কী? এক্ষেত্রে তার জন্য ইদ্দত পালন করাই জরুরি, না হজ্বে যাওয়া?

নখ, চুল ইত্যাদি কাটার পর কোথায় ফেলা উচিত?

প্রশ্ন (১৩৭৪৯) : আমরা যারা শহরে বসবাস করি তারা নখ, চুল বা পশম ইত্যাদি কাটার পর তা কোথায় ফেলব? কেননা শহরে দাফনের জায়গা পাওয়া কঠিন। কমোডে ফেলা যাবে কি? দয়া করে জানাবেন।

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ডে বেতনের আংশিক জমা করা যাবে কি?

প্রশ্ন (১৩৭৪৮) : আমি একটি কলেজে শিক্ষকতা করি। এই কলেজটি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ড-এর টাকা প্রতিষ্ঠান কর্তৃক ৫০% এবং চাকরিজীবীদের বেতন থেকে ৫০% ব্যাংক হিসাবে জমা হয়। উক্ত টাকা চাকরি শেষে চাকরিজীবীদের প্রদান করার নিয়ম রয়েছে। বর্তমানে কর্তৃপক্ষ প্রদত্ত ৫০% এর উপর এফ.ডি.আর. করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ টাকাও চাকরির শেষে মূল ও বর্ধিত অংশসহ চাকরিজীবীদেরকে প্রদান করা হবে। অতএব এ অবস্থায় উক্ত মূল ও বর্ধিত অংশ চাকরির শেষে গ্রহণ করা যাবে কি?

মসজিদে নববী থেকে ইহরাম বাঁধলে কি সহিহ হবে?

প্রশ্ন (১৩৭৪৭) : আমি ঢাকা থেকে সরাসরি মদীনা শরীফ গিয়ে রাসূল (সা.)-এর রওজা মুবারক যিয়ারতের উদ্দেশ্যে ২/৩ দিন অবস্থান করি। তারপর আমি মসজিদে নববী থেকে ওমরার নিয়তে ইহরাম বেঁধে মক্কা শরীফে ওমরার উদ্দেশ্যে রওয়ানা করি। তো গাড়িতে উঠার পর বাঙ্গালী ড্রাইভার আমাকে বলল, মদীনা থেকে ওমরার নিয়ত করলে হবে না। জুল হুলাইফা মসজিদ থেকে ওমরার নিয়ত করতে হবে। আমি তৎক্ষণাৎ বাংলাদেশের দুইজন বড় আলেমের সাথে ফোনে যোগাযোগ করে দুইজনের দুই রকম মতামত পাই। যেমন, একজন বললেন, যেহেতু মদীনা শরীফ ও মসজিদে নববী মীকাতের আগে তাই আপনার ওমরার নিয়ত করা ঠিক আছে। কিন্তু অন্যজন বললেন, যেহেতু রাসূল (সা.) মদীনা শরীফ থেকে ওমরার ইহরাম বাঁধেন তাই আপনাকে জুল হুলাইফা মসজিদে এসেই ওমরার নিয়ত করতে হবে। এমতাবস্থায় কোনটি সঠিক?

নামাযের ওয়াক্ত বাকি থাকা অবস্থায় সফর থেকে বাড়িতে ফিরলে কি উক্ত নামায কত রাকাত আদায় করবে?

প্রশ্ন (১৩৭৪৬) : কিছুদিন আগে আমি একটি সফরে যাই । গতকাল যোহরের নামাযের ওয়াক্ত আধা ঘণ্টা বাকি থাকাবস্থায় আমি সফর থেকে বাড়িতে আসি। তখন ক্লান্তির দরুণ নামাযের কথা ভুলে যাই। আসরের আযান শুনে আমার ঘুম ভাঙ্গে। প্রশ্ন হল, উক্ত যোহরের কাযা কি আমাকে চার রাকাত পড়তে হবে, নাকি দুই রাকাত? জানালে উপকৃত হব।

পানিতে তেলাপোকা মরলে উক্ত পানি কি নাপাক হবে?

প্রশ্ন (১৩৭৪৩) : আমি গোসল করার জন্য বাথরুমে একটি বালতিতে পানি রেখেছিলাম। পানি রেখে বাহিরে অন্য একটি কাজে যাই। কিছুক্ষণ পর এসে দেখি উক্ত পানিতে দুটি তেলাপোকা মরে পড়ে আছে। তখন আমি বালতির পানি ফেলে দিই। এখন জানার বিষয় হল, পানিতে তেলাপোকা মরার কারণে কি বালতির পানি নাপাক হয়েছিল?

যাদেরকে মাটিতে দাফন করার সুযোগ হয় না তাদের সওয়াল-জওয়াব কোথায় সংঘঠিত হবে?

প্রশ্ন (১৩৭৪২) : আমি শুনেছি যে, মৃত ব্যক্তিকে কবরে তিনটি প্রশ্ন করা হবে। কিন্তু যাদের মৃত্যু হয় আকাশে বা সাগরে যাদের লাশ মাটিতে দাফন করার সুযোগ হয় না। তাদেরকে কোথায় প্রশ্ন করা হবে?

স্বামী মাসের মাঝখানে মারা গেলে ইদ্দতের হিসাব করবে কিভাবে?

প্রশ্ন (১৩৭৪০) : শাওয়াল মাসের নয় তারিখে আমার বাবা ইন্তিকাল করেন। আমরা জানি, স্বামী মারা যাওয়ার পর চার মাস দশ দিন ইদ্দত পালন করতে হয়। এখন প্রশ্ন হল, বাবা যেহেতু মাসের কয়েক দিন অতিবাহিত হওয়ার পর ইন্তেকাল করেছেন তাই এ অবস্থায় চার মাস দশ দিনের হিসাব কীভাবে করবে? আম্মু এখন কিভাবে ইদ্দত পালন করবে?

মৃত ব্যক্তির জন্য দুআ করার সঠিক পদ্ধতি কী?

প্রশ্ন (১৩৭৩৯) : অনেক আলেমকে দুআর সময় বলতে শুনি, হে আল্লাহ! অমুকের রূহের মাগফিরাত করুন। আসলে ‘অমুকের রূহের মাগফিরাত করুন’ হবে, নাকি ‘হে আল্লাহ! অমুককে মাফ করে দিন’ কোনটি সঠিক?

ফরয নামাযের শেষ দুই রাকাতে সূরা ফাতিহার পর বিসমিল্লাহ পড়লে কি সাহু সিজদা আবশ্যক হবে?

প্রশ্ন (১৩৭৩৭) : চার রাকাত বিশিষ্ট ফরয নামাযের শেষ দুই রাকাতে সূরা ফাতেহার পর ভুলে বিসমিল্লাহ পাঠ করলে কি সাহু সিজদা দিতে হবে?

নামাযে নিয়ত করার বিধান কী?

প্রশ্ন (১৩৭৩৬) : ইমামের পিছনে নামায পড়ার সময় কীভাবে নিয়ত করব আর একাকী নামায পড়ার সময় কীভাবে নিয়ত করব? অনেক সময় এমন হয় যে, পূর্ণ নামায শেষ করি বটে, কিন্তু অন্তরে কোনো কিছুই থাকে না। তবে নিজেকে এই বলে প্রবোধ দেই যে, আমি তো নামাযের জন্যই মসজিদে এসেছি। সুতরাং নির্দিষ্টভাবে নিয়তের দরকার কী? আমার এই ধারণা কি সঠিক?