অনুসন্ধান

হাতে নেইল পালিশ থাকলে গোসল দিবে কিভাবে

প্রশ্ন (৩৮৫৫) : আমাদের এলাকায় এক নারী মারা যায়। তার হাতে নেইল পালিশ ছিল। নেইল পালিশ উঠিয়ে গোসল দিতে হবে কিনা তা নিয়ে এলাকার লোকদের মাঝে বিরোধ দেখা দেয়। পরবর্তীতে নেইল পালিশ উটিয়ে তাকে গোসল দেওয়া হয়। জানতে চাচ্ছি, সেক্ষেত্রে বিধান কী ছিল?

হাউজে কাওছারের পানপাত্রের সংখ্যা কত হবে

প্রশ্ন (৩৮৫৪) : কিছুদিন আগে এক বক্তা সাহেবকে বলতে শুনলাম, হাউজে কাওছারের পানপাত্রের সংখ্যা হবে আকাশের তারকা সমপরিমাণ। জানতে চাচ্ছি, উক্ত তথ্য কি সঠিক?

স্বামী মিলনে অক্ষম হলে টেস্টটিউব পদ্ধতি গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৩৮৫৩) : আমার স্বামী মিলনে অক্ষম। কিন্তু তার বীর্যতে প্রজনন ক্ষমতা বিদ্যমান রয়েছে। আমরা চাচ্ছি বাচ্চা নিতে। ডাক্তারদের পরামর্শ মতে তার বীর্য ও আমার ডিম্বানু নিয়ে নিষিক্ত করে আমার গর্ভে স্থানান্তর করবে। জানতে এমন করা কি বৈধ হবে?

স্নেহবশত বউমাকে চুম্বন করা যাবে কি

প্রশ্ন (৩৮৫২) : আমি একদিন স্নেহবশত আমার বউমাকে কপালে চুম্বন করি। এক ব্যক্তি বলল এ কারণে নাকি আমার বউমা আমার ছেলের উপর চিরদিনের জন্য হারাম হয়ে গিয়েছে। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?

স্ত্রীকে মেয়ে বললে স্ত্রী তালাক হয়ে যাবে কি

প্রশ্ন (৩৮৫১) : আমার এক বন্ধু তার এক আত্মীয়র কাছে তার স্ত্রীর পরিচয় দিতে গিয়ে ভুলবশত তার মেয়ে বলে পরিচয় দেয়। তাৎক্ষণিকভাবে আবার শুধরে নেয়। জানতে চাচ্ছি, ভুলবশত এমনটি করলে স্ত্রী তালাক হয়ে যাবে কি?

সদকা কি আল্লাহর ক্রোধকে দমন করে

প্রশ্ন (৩৮৫০) : একজন বক্তা দানের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, দান-সদকা আল্লাহর ক্রোধকে দমন করে। জানতে চাচ্ছি, এ ব্যাপারে কি কোনো হাদিস আছে?

মিনা ও মুযদালিফায় জুমার নামাজ আদায় করতে হবে কি

প্রশ্ন (৩৮৪৯) : আমি মক্কার একটি ক্লিনিং কোম্পনীতে চাকরি করি। হজ্বের সময় মিনা ও মুযদালিফায় জুমআর নামাজ হয় না। এমতাবস্থায় আমাদের কি জুমআর নামাজ আদায় করতে হবে, নাকি যোহর পড়লেও চলবে?

মিনা ও মুযদালিফায় অবস্থানের কারণে কি ঈদের নামাজ মাফ হয়ে যাবে

প্রশ্ন (৩৮৪৮) : আমি মক্কার একটি কোম্পানীতে চাকরি করি। হজ্বের সময় আমাদের কাজ হয় হাজ্বীদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করা। সে হিসেবে মিনা মুযদালিফায় তাদের সাথে থাকতে হয়। যেহেতু সেখানে ঈদের নামাজ হয় না তাই আমরা ঈদের নামাজ পড়তে পারি না। জানতে চাচ্ছি, সেখানে অবস্থানের কারণে কি আমাদের ঈদের নামাজ মাফ হয়ে যাবে?

মাংসের টুকরায় রাসূল (সা.)-এর নাম থাকলে তা খাওয়া যাবে কি

প্রশ্ন (৩৮৪৭) : আমি একবার আমাদের কুরবানির গরুর মাংসে রাসূল (সা.)-এর নাম দেখতে পাই। সেই মাংসের টুকরাটি আমি আর খাইনি। বরং রেখে দেই। পরবর্তীতে তা নষ্ট হয়ে যায়। জানতে চাচ্ছি, সেই মাংসের টুকরাটি খাওয়া কি আমার জন্য বৈধ ছিল?

ভিডিও কলের মাধ্যমে বিয়ে শুদ্ধ হবে কি

প্রশ্ন (৩৮৪৬) : ভিডিও কলের মাধ্যমে বিয়ে শুদ্ধ হবে কি? আমার এক আত্মীয় বিদেশ থাকেন। তিনি ভিডিও কলের মাধ্যমে বিয়ে করতে চাচ্ছেন। অতি দ্রুত উত্তরটি দিলে ভালো হয়।

ভিডিও কলের মাধ্যমে বিয়ে শুদ্ধ হওয়ার সঠিক পদ্ধতি কী

প্রশ্ন (৩৮৪৫) : আমরা আমাদের ভাইকে বিয়ে করাতে চাচ্ছি। সে বিদেশে থাকে। এই মুহূর্তে তার জন্য দেশে আসা সম্ভব না। আমার মেয়ে পক্ষও অপেক্ষা করতে রাজি নয়। আমরা শুনেছি, ভিডিও কলের মাধ্যমে বিয়ে শুদ্ধ হয় না। জানতে চাচ্ছি, ভিডিও কলের মাধ্যমে বিয়ে করা সঠিক কোনো পদ্ধতি আছে কি?

বেহুঁশ হলে অজু ভেঙ্গে যাবে কি

প্রশ্ন (৩৮৪৪) : কিছুদিন আগে আমি অজু করার পর অসুস্থতার কারণে বেহুঁশ হয়ে যাই। কিছুক্ষণ পরই হুঁশ চলে আসে। পুনরায় নতুন অজু না করেই আসরের নামাজ পড়ি। এক ব্যক্তি বলল, ঐ অবস্থায় আমার আবার নতুন করে অজু করার প্রয়োজন ছিল। কারণ, বেহুঁশ হলে অজু ভেঙ্গে যায়। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?

বাচ্চার মা কে হবে

প্রশ্ন (৩৮৪৩) : আমাদের এলাকার এক ব্যক্তির দুই স্ত্রী। সে টেস্টটিউবের মাধ্যমে বাচ্চা গ্রহণ করেছে। সেক্ষেত্রে তার বীর্যের সাথে তার বড় স্ত্রীর ডিম্বানু নিষিক্ত করে তার ছোট স্ত্রীর গর্ভে প্রবেশ করানো হয়েছে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে বাচ্চার প্রকৃত মা কে হবে?

পাগল হয়ে গেলে অজু ভেঙ্গে যাবে কি

প্রশ্ন (৩৮৪২) : কেউ যদি অজু করার পর পাগল হয়ে যায় তাহলে তার অজু ভেঙ্গে যাবে কি? আমার এক আত্মীয়র মাঝে এই সমস্যা রয়েছে যে, সে মাঝে মাঝেই পাগলামী করে থাকে।

নামাজে অট্টহাসি দিলে নামাজ ভাঙ্গবে কি

প্রশ্ন (৩৮৪০) : আমার এক বন্ধু একদিন যোহরের নামাজে কোনো এক কারণে অট্টহাসি দেয়। কিন্তু সে নামাজ ঐ নামাজই পূর্ণ করে। নতুন করে আর নামাজ পড়েনি। জানতে চাচ্ছি, অট্টহাসি দিলে কি নামাজের কোনো ক্ষতি হয় না?

নবিরা কি ঘামে হাবুডুবু খাবে

প্রশ্ন (৩৮৩৮) : কিছুদিন আগে একজন বক্তার মুখে শুনলাম, হাশরের ময়দানে প্রত্যেক ব্যক্তি প্রখর সূর্যতাপের কারণে ঘামে হাবুডুবু খাবে। আমার প্রশ্ন হল, নবিরাও কি ঘামে হাবুডুবু খাবে?

চুক্তি করে ওয়াজ করা যাবে কি

প্রশ্ন (৩৮৩৬) : বর্তমানে বিভিন্ন বক্তাকে দেখা যায় চুক্তি করে ওয়াজ মাহফিল করে থাকেন যে, এত টাকা তাকে দিতে হবে। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করে ওয়াজ মাহফিল করা কি বৈধ হবে?