Feature

নামাজে অট্টহাসি দিলে নামাজ ভাঙ্গবে কি

প্রশ্ন (৩৮৪০) : আমার এক বন্ধু একদিন যোহরের নামাজে কোনো এক কারণে অট্টহাসি দেয়। কিন্তু সে নামাজ ঐ নামাজই পূর্ণ করে। নতুন করে আর নামাজ পড়েনি। জানতে চাচ্ছি, অট্টহাসি দিলে কি নামাজের কোনো ক্ষতি হয় না?

প্রশ্ন

আমার এক বন্ধু একদিন যোহরের নামাজে কোনো এক কারণে অট্টহাসি দেয়। কিন্তু সে নামাজ ঐ নামাজই পূর্ণ করে। নতুন করে আর নামাজ পড়েনি। জানতে চাচ্ছি, অট্টহাসি দিলে কি নামাজের কোনো ক্ষতি হয় না?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

অট্টহাসি দিলে নামাজ ভেঙ্গে যায়। হাদিস শরিফে এসেছে,

قَالَ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ: ‌إِذَا ‌ضَحِكَ ‌فِي ‌الصَّلَاةِ ‌أَعَادَ ‌الصَّلَاةَ

‘সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ (রা.) বলেন, কেউ যদি নামাজে হাসি (অট্টহাসি) দেয় তাহলে পুনরায় তার নামাজটি পড়তে হবে।’ [তালিকে বুখারি, সহিহ বুখারি ১/৪৬]

সুতরাং আপনার বন্ধুর সেদিনের নামাজটি হয়নি। পুনরায় তাকে নামাজটি পড়ে নিতে হবে।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/10058/article-details.html