অনুসন্ধান

মৃত ব্যক্তির নামে কুরবানী করা যাবে কি

প্রশ্ন (৫২৩২) : শুনলাম, মৃত ব্যক্তির নামে নাকি কুরবানী করা যায় না। অথচ আমি প্রতি বছর আমার মৃত বাবার নামে কুরবানী করে থাকি। তাহলে আমার উক্ত কাজটি কি ভুল ছিল?

মৃত ব্যক্তির আকীকা করতে হবে কি

প্রশ্ন (৫২২৮) : আমার এক মামার আকীকা করা হয়নি। তিনি এ বছর কুরবানীর সময় তার আকীকা করতে চেয়েছিলেন। কিন্তু কুরবানী ঈদের এক মাস আগেই তার ইন্তেকাল হয়। জানতে চাচ্ছি, তার উক্ত আকীকা কি করতে হবে?

বণ্টনের জন্য মসজিদ কমিটির কাছে মাংস জমা দেওয়া যাবে কি

প্রশ্ন (৫২২৫) : আমাদের গ্রামে একটি নিয়ম করা আছে যে, গ্রামের সবাই তো আর কুরবানী করতে পারে না, তাই যারা কুরবানী করবে, তারা তাদের মাংসের নির্দিষ্ট একটি অংশ মসজিদ কমিটির কাছে জমা দিবে। মসজিদ কমিটি সেগুলো গ্রামের সকল মানুষের মাঝে বণ্টন করে দিবে। যারা কুরবানী দেয়নি, তারা যেন কুরবানীর মাংস থেকে বঞ্চিত না হয়, তাই এই নিয়ম করা হয়েছে। জানতে চাচ্ছি, শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা আছে?

বিনা তালাকে তালাক বললে তালাক হবে কি

প্রশ্ন (৫২২৩) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে বলল, তুমি উক্ত কাজ করলে বিনা তালাকে তালাক। তার স্ত্রী উক্ত কাজটি করে ফেলেছে। জানতে চাচ্ছি, এতে তালাক হবে কি? কারণ সে তো বিনা তালাকে তালাক বলেছে।

প্রাঙ্ক ভিডিও বানানো যাবে কি

প্রশ্ন (৫২২২) : বর্তমানে অনেককে দেখি প্রাঙ্ক ভিডিও বানাতে। জানতে চাচ্ছি, এভাবে প্রাঙ্ক ভিডিও বানানো শরিয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ?

নূহ (আ.)-এর সময়ে বৃদ্ধা মহিলার ঘটনা কি সঠিক

প্রশ্ন (৫২২০) : লোকমুখে একটি ঘটনা শোনা যায়, নূহ (আ.)-এর সময়ে এক বৃদ্ধা নারী ছিল। সে নূহ (আ.)-কে মহা প্লাবনের আগে বলে রেখেছিল যে, আল্লাহর আযাব আসলে আমাকেও নৌকায় উঠিয়ো। কিন্তু নূহ (আ.) তাকে নৌকায় উঠাতে ভুলে যান। প্লাবনে উক্ত বৃদ্ধার কোনো ক্ষতি হয়নি। জানতে চাচ্ছি, উক্ত ঘটনা কতটুকু সঠিক?

দ্বীনী কথা শুনলে কি এক বছরের নফল ইবাদতের সওয়াব হয়

প্রশ্ন (৫২১৭) : কেউ কেউ বলে থাকেন যে, দ্বীনী যেকোনো কথা শুনলে এক বছরের নফল ইবাদতের সওয়াব হয়। তোদের কেউ কেউ একে হাদিস বলেও চালিয়ে থাকেন। জানতে চাচ্ছি, এ ব্যাপারে কুরআন হাদিসের কোনো রেফারেন্স আছে কি?