দ্বীনী কথা শুনলে কি এক বছরের নফল ইবাদতের সওয়াব হয়
প্রশ্ন (৫২১৭) : কেউ কেউ বলে থাকেন যে, দ্বীনী যেকোনো কথা শুনলে এক বছরের নফল ইবাদতের সওয়াব হয়। তোদের কেউ কেউ একে হাদিস বলেও চালিয়ে থাকেন। জানতে চাচ্ছি, এ ব্যাপারে কুরআন হাদিসের কোনো রেফারেন্স আছে কি?
প্রশ্ন
কেউ কেউ বলে থাকেন যে, দ্বীনী যেকোনো কথা শুনলে এক বছরের নফল ইবাদতের সওয়াব হয়। তোদের কেউ কেউ একে হাদিস বলেও চালিয়ে থাকেন। জানতে চাচ্ছি, এ ব্যাপারে কুরআন হাদিসের কোনো রেফারেন্স আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত কথাটি আমরা অনেক অনুসন্ধান করেও কুরআন হাদিসের কোথাও খুঁজে পাইনি। যারা বলে থাকেন, তাদের কাছে এর সূত্র জিজ্ঞাসা করতে হবে। অন্যথায় রেফারেন্স ছাড়া তাদের জন্য এ কথা বলা বৈধ হবে না।
আর যে বক্তব্যের কোনো রেফারেন্স নেই তাকে হাদিস বলে চালিয়ে দেওয়া সুস্পষ্ট মিথ্যাচার, হারাম ও কবীরা গুনাহের অন্তর্ভুক্ত। এমনকি তা বক্তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
إِنَّ كَذِبًا عَلَيَّ لَيْسَ كَكَذِبٍ عَلَى أَحَدٍ مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ
‘আমার প্রতি মিথ্যারোপ করা অন্য কারো প্রতি মিথ্যারোপ করার মত নয়। যে ব্যক্তি আমার প্রতি মিথ্যারোপ করে সে যেন অবশ্যই তার ঠিকানা জাহান্নামে করে নেয়।’ [সহিহ বুখারি, হাদিস: ১২৯১]
কাজেই রেফারেন্সবিহীন কথা বলা থেকে বিরত থাকা প্রত্যেক মুসলমানের কর্তব্য।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/12849/article-details.html
← পূর্ববর্তী
দুনিয়াবি কথাবার্তা বলার উদ্দেশ্যে মসজিদে যাওয়া যাবে কি
পরবর্তী →