অনুসন্ধান

বিয়ের আগে তালাকের কথা বললে কোনো তালাক হয় কি

প্রশ্ন (৫৬৭৪) : আমার এক আত্মীয় তার হবু স্ত্রীকে বলেছে, তুমি যদি বিয়ের আগে আমাদের বাসায় আসো তাহলে বিয়ের পর তুমি তালাক। এখন তার হবু স্ত্রী যদি বাসায় আসে তাহলে কোনো তালাক হবে কি?

বাবার হারাম উপার্জনে সহযোগিতা করা যাবে কি

প্রশ্ন (৫৬৬৯) : আমার এক বন্ধুর বাবা হারাম বস্তুর ব্যবসার সাথে জড়িত। তিনি আমার বন্ধুকে নির্দেশ দিয়েছেন তার ব্যবসা দেখাশোনা করতে। এখন আমার বন্ধু যদি তার কথায় রাজি না হয় তাহলে তিনি অসন্তুষ্ট হবেন। জানতে চাচ্ছি, এমতাবস্থায় আমার বন্ধু কী করবে?

পর্দাহীনতার মাধ্যমে পড়ালে ইনকাম হালাল হবে কি

প্রশ্ন (৫৬৬৮) : আমার ভাই টিউশনি করান। তার কাছে ছেলে মেয়ে সবাই পড়ে থাকে। অধিকাংশ মেয়েরা বেপর্দাভাবে পড়তে আসে। জানতে চাচ্ছি, আমার ভাই যে, পর্দাহীনতার মাধ্যমে পড়িয়ে টাকা নিচ্ছেন, তা কি তার জন্য বৈধ হচ্ছে?

পর্দাহীনতার মাধ্যমে কুরআন শিক্ষা দিলে সওয়াব হবে কি

প্রশ্ন (৫৬৬২) : আমি শুনেছি, কুরআন শিক্ষাদানের অনেক সওয়াব। আমি জানতে চাচ্ছি, কোনো পুরুষ যদি পর্দা রক্ষা না করে নারীদেরকে কুরআন শিক্ষা দেয় তাহলে সে কি সেই সওয়াবের অধিকারী হবে?

প্রচলিত কালিমা তাইয়্যেবা কি ভুল

প্রশ্ন (৫৬৬১) : জনৈক ব্যক্তিকে বলতে শুনলাম, প্রচলিত যে কালিমা তাইয়্যেবাটি আছে তা সঠিক। হাদিস দ্বারা বিষয়টি প্রমাণিত নয়। তাই তা পাঠ করা যাবে না। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির বক্তব্য কি সঠিক?

পরকিয়ার মাধ্যমে জন্ম নেওয়া সন্তান কার মিরাছ পাবে

প্রশ্ন (৫৬৬০) : আমাদের গ্রামে এক পরকিয়ার মাধ্যমে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। জানতে চাচ্ছি, সে কার থেকে মিরাছ পাবে? ব্যভিচারী ব্যক্তির, নাকি পরকিয়ায় লিপ্ত নারীর স্বামীর?

পরকিয়ার মাধ্যমে কোনো সন্তান জন্ম নিলে তার প্রকৃত পিতা কে হবে

প্রশ্ন (৫৬৫৯) : আমাদের এলাকায় জনৈকা বিবাহিতা নারী আরেক পুরুষের সাথে পরকিয়ায় লিপ্ত ছিল। পরবর্তীতে সেই নারীর এক সন্তান হয়, যার সাথে উক্ত ব্যক্তির সাদৃশ্য রয়েছে। জানতে চাচ্ছি, উক্ত সন্তানের পিতা কে হবে?

নারীরা হোস্টেলে থাকতে পারবে কি

প্রশ্ন (৫৬৫৮) : আমার বাসা ঢাকায়। আমি এবার সিলেট মেডিকেল কলেজে চান্স পেয়েছি। সেখানে হোস্টেলে থেকে আমার পড়া লেখা চালিয়ে যেতে হবে। জানতে চাচ্ছি, হোস্টেলে থাকা আমার জন্য বৈধ হবে কি?

নামাজের পর সম্মিলিত দোয়া না করলে কি গুনাহ হবে

প্রশ্ন (৫৬৫৭) : আমাদের এলাকায় জনৈক ব্যক্তির আগমন ঘটেছে। সে মানুষের কাছে বলে বেড়ায়, নামাজের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া না করলে নামাজে ত্রুটি হয় এবং গুনাহ হয়। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির বক্তব্য কি সঠিক? উল্লেখ্য, তিনি আবু দাউদ শরিফের ১২৯৬ নং হাদিস দ্বারা দলিল পেশ করেন।