অনুসন্ধান

শ্বশুর পুত্রবধুকে জোরপূর্বক ধর্ষণ করলে বিবাহের কী হুকুম হবে

প্রশ্ন (৫৬৯৫) : প্রবাসী ব্যক্তির স্ত্রীকে যদি তার শ্বশুর জোরপূর্বক ধর্ষণ করে তাহলে উক্ত ব্যক্তির সাথে তার স্ত্রীর বিবাহের কী হুকুম হবে?

শবে বরাতে একশ রাকাত নামাজ পড়লে কি ৭০টা প্রয়োজন পূরণ হয়

প্রশ্ন (৫৬৯৪) : ইহইয়াউ উলুমিদ্দিন কিতাবে আছে, কেউ যদি শবে বরাতে একশ রাকাত নামাজ কিতাবে বর্ণিত বিশেষ পদ্ধতিতে পড়ে তাহলে আল্লাহ তাআলা তার ‍দিকে ৭০ বার দৃষ্টি দিবেন এবং প্রতিবার একটি করে মোট ৭০টি প্রয়োজন পূরণ করবেন। তন্মধ্যে সর্বনিম্ন হল ক্ষমা। জানতে চাচ্ছি, উক্ত বক্তব্য কি সঠিক?

শ্যালিকাকে বিয়ে করলে কি স্ত্রী তালাক হয়ে যায়

প্রশ্ন (৫৬৯৩) : আমাদের গ্রামের এক ব্যক্তি গোপনে তার শ্যালিকাকে বিয়ে করেছে। তার স্ত্রী এখনও তার সংসার করছে। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তি তার শ্যালিকাকে বিয়ে করার কারণে তার স্ত্রী তালাক হয়ে গিয়েছে?

শিয়ালের মুখ থেকে ছুটিয়ে আনা মুরগী খাওয়া যাবে কি

প্রশ্ন (৫৬৯২) : কিছুদিন আগে আমাদের একটি মুরগী শিয়াল ধরে নিয়ে যায়। আমরা বুঝতে পেরে তা ছুটিয়ে আনি। মুরগীটির বাঁচার সম্ভাবনা কম ছিল তাই তা সাথে সাথে জবাই করা হয়। জানতে চাচ্ছি, সেই মুরগীটি খাওয়া যাবে কি?

রজব মাসের রোজা ও বিশেষ নামাজের দ্বারা কি সকল গুনাহ মাফ করে দেওয়া হয়

প্রশ্ন (৫৬৯১) : আমি ইহইয়াউ উলুমিদ্দিন বইয়ে পেলাম, রজব মাসের রোজা ও বিশেষ এক ধরনের নামাজ আছে। এই রোজা ও বিশেষ নামাজের দ্বারা বান্দার সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। জানতে চাচ্ছি, বিষয়টি কতটুকু সঠিক?

মসজিদে আজান দেওয়া ছাড়া নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৫৬৮৫) : কিছুদিন আগে আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব বাড়ি গিয়েছিলেন। তার অনুপস্থিতিতে এক ব্যক্তি আজান দিত। কিন্তু একদিন আসরের নামাজে ভুলে কেউ আজান দেননি। আজান দেওয়া ছাড়াই ইমাম সাহেব নামাজ পড়িয়ে ফেলেন। তিনি মনে করেছিলেনেআজান দেওয়া হয়েছে। জানতে চাচ্ছি, সেদিনের নামাজ কি শুদ্ধ হয়েছিল?

মৃতের ভাতিজা কী পরিমাণ সম্পদ পাবে

প্রশ্ন (৫৬৮৪) : জনৈক ব্যক্তি মারা গিয়েছে। সে অবিবাহিত। তার বাবা মা নেই। বরং তার এক ভাই জীবিত আছে। আর আরেক ভাই মারা গিয়েছে। তবে তার এক ছেলে আছে। জানতে চাচ্ছি, তাদের মাঝে সম্পত্তি কিভাবে বণ্টিত হবে?

মায়ের অন্য স্বামীর ঘরের ছেলের সাথে পর্দা করতে হবে কি

প্রশ্ন (৫৬৮১) : আমার নাম ফাতেমা। আমার আম্মার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল। সে ঘরে এক ছেলে আছে। পরবর্তীতে আমার আব্বার সাথে বিয়ে হয়। জানতে চাচ্ছি, আমার আম্মার সেই ছেলের সাথে আমার পর্দা করতে হবে কি?

মালিকের মৃত্যুর পর অন্যায়ভাবে আত্মসাৎ করা সম্পত্তি কিভাবে ফিরিয়ে দিবে

প্রশ্ন (৫৬৭৯) : জনৈক ব্যক্তি অন্যায়ভাবে আরেকজনের সম্পত্তি আত্মসাৎ করেছিল। বর্তমানে মূল মালিক মারা গিয়েছে। উক্ত ব্যক্তি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত। সে জানতে চাচ্ছে, বর্তমানে তার করণীয় কী?

বিয়ের আগের তালাক বিয়ের পর পতিত হবে কি

প্রশ্ন (৫৬৭৭) : জনৈক ব্যক্তি তার হবু স্ত্রীকে রাগের মাথায় বলেছে, তুমি বিয়ের আগে অমুক জায়গায় গেলে বিয়ে করার সাথে সাথে তালাক। জানতে চাচ্ছি, এক্ষেত্রে বিয়ে করলে কোনো সমস্যা হবে কি?