অনুসন্ধান

ফেরির টিটি ভাড়া মওকুফ করতে পারবে কি

প্রশ্ন (৬১৯৫) : কিছুদিন আগে ফেরি দিয়ে এক স্থানে যাচ্ছিলাম। ফেরির টিটি আমার পূর্ব পরিচিত হওয়ায় সে আমার কাছে ফেরির ভাড়া নেয়নি। জানতে চাচ্ছি, এ কাজটি কি তার জন্য বৈধ হয়েছে?

প্রেমের সম্পর্ক ছেড়ে দেওয়ার কারণে কেউ কষ্ট পেলে গুনাহ হবে কি

প্রশ্ন (৬১৯২) : এক মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে আমার দ্বীনের বুঝ আসে। এ কারণে আমি উক্ত মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন করি। সে অনেক কষ্ট পেয়েছে। জানতে চাচ্ছি, উক্ত কারণে আমার কি কোনো গুনাহ হবে?

প্রেম না করার কারণে আত্মহত্যা করলে প্রেমিক গুনাহগার হবে কি

প্রশ্ন (৬১৯১) : এক মেয়ে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। কিন্তু আমি বিয়ে বহির্ভুত এই হারাম কাজে লিপ্ত হতে ইচ্ছুক নই। কিন্তু সেই মেয়ে নাছোড়বান্দা। হুমকি দিয়েছে, প্রেম না করলে আত্মহত্যা করবে। জানতে চাচ্ছি, সে যদি আত্মহত্যা করে তাহলে এতে কি আমার গুনাহ হবে?

পরিবার ঢাকায় থাকলে ঢাকায় কসর করতে হবে কি

প্রশ্ন (৬১৯০) : আমার স্ত্রী, সন্তান ঢাকায় থাকে। সেখানে বাসা ভাড়া করে তাদেরকে রেখেছি। কিন্তু আমি চাকরির সুবাদে সিলেট থাকি। জানতে চাচ্ছি, আমি যদি একদিনের জন্য ঢাকা যাই তাহলে নামাজ কসর করতে পারব কি?

পিতা-মাতা হারাম কাজে লিপ্ত থাকলে খারাপ আচরণ করা যাবে কি

প্রশ্ন (৬১৮৯) : আমার বন্ধুর পিতা-মাতা শরিয়তের বিধান মানে না। শরিয়তের বিধান মানতে বললে তারা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। জানতে চাচ্ছি, আমার বন্ধু কি এক্ষেত্রে পিতা-মাতার সাথে খারাপ ও কঠোর আচরণ করতে পারবে?

পিতা মাতারা নির্দেশে দাড়ি কাটা যাবে কি

প্রশ্ন (৬১৮৮) : আমি দাড়ি রেখেছি। আমার পিতা মাতা বিষয়টি অপছন্দ করেন। তারা আমাকে আদেশ করেছেন দাড়ি কেটে ফেলতে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে তাদের আদেশ মান্য করতে হবে কি?

পানির কলের কিছু পানি ফেলে দিলে অপচয় হবে কি

প্রশ্ন (৬১৮৭) : শীতকালে পানির কল দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর ছাড়া হলে প্রথমে কিছু ঠান্ডা পানি বের হয়। তারপর স্বাভাবিক ও তুলনামূলক গরম পানি বের হয়। জানতে চাচ্ছি, উক্ত ঠান্ডা পানি ফেলে দিলে কি তা অপচয় হবে?

নিজেকে কষ্ট দেওয়া কি বৈধ

প্রশ্ন (৬১৮৫) : কেউ যদি নিজেকে কোনো কাজ করা বা না করার মাধ্যমে কষ্ট দিতে চায় তাহলে তা কি তার জন্য বৈধ হবে?

দোকানের কাপড় পুতুলের গায়ে সাজিয়ে রাখা যাবে কি

প্রশ্ন (৬১৮১) : কাপড়ের দোকানগুলোতে দেখা যায় যে, মানুষকে আকৃষ্ট করার জন্য মানুষের আকৃতির পুতুল বানিয়ে তার গায়ে কাপড় পরিয়ে রাখা হয়। জানতে চাচ্ছি, এ কাজটি কি বৈধ হবে?

তাসবীহ না পড়তে পারলে কি রুকু হবে

প্রশ্ন (৬১৭৯) : আমি একবার মসজিদে গিয়ে ইমাম সাহেবকে রুকুতে পাই। আমি রুকুতে যাওয়ার সাথে সাথেই ইমাম সাহেব রুকু থেকে উঠে যান। যার ফলে রুকুর তাসবীহ পড়তে পরিনি। জানতে চাচ্ছি, এতে নামাজের কোনো ক্ষতি হয়েছে কি?

ডেলিভারিম্যান কসর করবে কি

প্রশ্ন (৬১৭৮) : আমি একজন ডেলিভারিম্যান। আমার বিভিন্ন জেলায় পণ্য ডেলিভারি দিতে যেতে হয়। জানতে চাচ্ছি, নামাজের সময় হলে আমি কি কসর করতে পারব?