অনুসন্ধান

মাহফিলের অতিরিক্ত টাকা কী করবে

প্রশ্ন (৬২১৪) : কালেকশনের মাধ্যমে প্রতি বছর আমরা মাহফিল করে থাকি। মাহফিল শেষে কিছু টাকা উদ্ধৃত্ত থেকে যায়। জানতে চাচ্ছি, উক্ত টাকা কী করা হবে?

মাসবুক বৈঠকে বসার সাথে সাথে ইমাম সালাম ফিরালে করণীয় কী

প্রশ্ন (৬২১৩) : কোনো মাসবুক যদি ইমামকে বৈঠকে পায় এবং তাকবীর বলে বৈঠকে বসার সাথে সাথে ইমাম সালাম ফিরিয়ে ফেলে তাহলে মাসবুক দাঁড়িয়ে যাবে, নাকি তাশাহুদ পড়ে তারপর দাঁড়াবে?

মাথার ইশারার দ্বারা তালাক পতিত হয় কি

প্রশ্ন (৬২১১) : অনেক সময় তালাকের কথা মনে চলে আসে। সে সময় মাথার দ্বারা হ্যাঁ সূচক ইশারাও হয়ে যাও। তবে মুখে কিছু বের হয় না। জানতে চাচ্ছি, শুধু মাথা দ্বারা ইশারা করার দ্বারা তালাক পতিত হবে কি?

ভর্তির সময় মাদরাসায় গেলে মুসাফির হবে কি

প্রশ্ন (৬২০৯) : আমি ঢাকার এক মাদরাসায় আবাসিক থেকে পড়াশোনা করি। প্রতি বছর ভর্তির সময় দুইদিনের জন্য মাদরাসায় যাওয়া হয়। এরপর আবার বাড়ি চলে আসি। এর এক সপ্তাহ পর ক্লাস শুরু হলে একেবারে চলে আসি। জানতে চাচ্ছি, ভর্তির সময় যে দুইদিনের জন্য যাওয়া হয় তখন কি আমি মুসাফির হব?

ভিডিও গেম খেলা কি বৈধ

প্রশ্ন (৬২০৮) : বর্তমানে বিভিন্ন ধরণের ভিডিও গেম ইন্টারনেটে পাওয়া যায়। জানতে চাচ্ছি, এই গেমগুলো খেলা যাবে কি?

বর্তমানে কি কাফেরদের বিরুদ্ধে জিহাদ রহিত হয়ে গিয়েছে

প্রশ্ন (৬২০৭) : এক ব্যক্তিকে বলতে শুনলাম, বর্তমানে জিহাদের বিধান রহিত হয়ে গিয়েছে। যারা জিহাদের নামে যুদ্ধ করছে তারা সন্ত্রাসবাদে লিপ্ত। জানতে চাচ্ছি, ঐ ব্যক্তির কথা কি সঠিক?

বোবায় ধরা কি কুসংস্কার

প্রশ্ন (৬২০৫) : বর্তমান সমাজে অনেকে বলে থাকে, ঘুমের মাঝে বোবা জিন ধরে। জানতে চাচ্ছি, ঘুমের বোবায় ধরার কোন ভিত্তি আছে কি?

বিয়ের পূর্বের ব্যভিচারের কারণে তালাক দেওয়া যাবে কি

প্রশ্ন (৬২০৪) : আমার এক বন্ধুর স্ত্রী বিয়ের পূর্বে অনেক পুরুষের সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছিল। বর্তমানে সে খাঁটি মনে তওবা করেছে। আমার বন্ধু জানতে চাচ্ছে, উক্ত কারণে কি তাকে তালাক দিয়ে দিতে হবে?

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে থাকলে তা পূরণ করতে হবে কি

প্রশ্ন (৬২০৩) : আমি একটি মেয়ের সাথে প্রেম করতাম। তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু পারিবারিবভাবে মেনে নিচ্ছে না তাই তাকে বিয়ে করতে পারব না বলে না করে দিয়েছি। জানতে চাচ্ছি, উক্ত প্রতিশ্রুতি পূরণ করা কি আমার উপর আবশ্যক ছিল?

বিয়ে বহির্ভুত যিনার কথা স্মরণ হলে গুনাহ হবে কি

প্রশ্ন (৬২০০) : এক মেয়ের সাথে আমার রিলেশন ছিল। তার সাথে কয়েকবার শারীরিক সম্পর্কও হয়েছে। বর্তমানে দ্বীনের বুঝ আসায় আমি খাঁটি মনে তওবা করেছি এবং উক্ত মেয়ের সাথে যাতীয় সম্পর্কও ছিন্ন করেছি। কিন্তু এখনও মাঝে মাঝে খারাপ কাজগুলোর কথা মনে পড়ে। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি গুনাহ হবে?

বাচ্চারা ভয় পেলে তাদের গলায় তাবীজ ঝুলানো যাবে কি

প্রশ্ন (৬১৯৯) : কিছুদিন আগে আমার বাচ্চা ঘুমের মাঝে প্রচন্ড ভয় পায়। স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে বললে তিনি একটি তাবীজ দেন। জানতে চাচ্ছি, উক্ত তাবীজ ঝুলানো বৈধ হবে কি?

ফরজ নামাজের পর মাথায় হাত রেখে দোয়া পড়ার হাদিসটি কি যয়ীফ

প্রশ্ন (৬১৯৭) : একটি বইয়ে দেখলাম, নামাজের পর মাথায় হাত রেখে যে দোয়া পাঠ করা হয়, সে সম্পর্কিত হাদিসটি যয়ীফ। এ ব্যাপারে সঠিক তথ্য জানতে চাচ্ছি।

ফরজ গোসলের পর জরায়ু দিয়ে বীর্য বের হলে অজু ভাঙ্গবে কি

প্রশ্ন (৬১৯৬) : স্ত্রী সহবাসের পর গোসল করা হলে গোসলের পর যদি স্ত্রীর যৌনাঙ্গ দিয়ে স্বামীর বীর্য বের হয়ে আসে তাহলে কি স্ত্রীর অজু ভেঙ্গে যাবে?