সিয়াম বা রোজা

সফর অবস্থায় রোযা কাযা করে মারা গেলে কি ঐ রোযার ফিদইয়া দিতে হবে?

প্রশ্ন (১১৫৬১) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বাবা বৃদ্ধ ছিলেন। গত রমযানের শুরুতে তিনি ব্যবসার কাজে পাঁচ দিনের জন্য ঢাকা থেকে রাজশাহী সফরে যান। যেহেতু সফরে রোযা না রাখার অনুমতি আছে এবং শারীরিকভাবেও তার কিছুটা দুর্বলতা ছিল, তাই তিনি তিনটি রোযা রাখেননি। চতুর্থ দিন রোযা রাখেন এবং সেদিন তারাবীহের নামাযের পর অসুস্থ হয়ে পড়েন এবং এ রাতেই সফরে থাকা অবস্থায় তার ইন্তেকাল হয়ে যায়। যেহেতু তিনি তিনটি রোযা রাখেন নি এক্ষেত্রে কি তিন দিনের রোযার ফিদইয়া দিতে হবে? যদি দিতে হয়, তাহলে এক রোযার পরিবর্তে কী পরিমাণ টাকা দিতে হবে?

রমযানে কোনো কারণে রোযা ভেঙে গেলে বাকি দিন কি পানাহার বন্ধ রাখবে?

প্রশ্ন (১১৫১৭) : আমি একটি মাসআলার কিতাবে পড়েছিলাম যে, রমযান মাসে কোনো কারণে কারো রোযা ভেঙে গেলে বাকি দিন তার জন্য পানাহার করা জায়েয নয়। বাকি দিন তার জন্য রোযাদারের মতো পানাহারবিহীন থাকা ওয়াজিব। কিন্তু প্রশ্ন হল, রোযাবস্থায় কোনো মহিলার মাসিক শুরু হয়ে গেলে সেও কি দিনের বেলা বাকি সময় কিছু না খেয়েই থাকবে?

শাওয়ালের ছয় রোযার বিধান ও ফজিলত

প্রশ্ন (১১৪৭০) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রমজান পর শাওয়াল মাসে যে ছয়টা রোজা রাখা হয় সেটা কি সুন্নত নাকি নফল? এটা রাখা কতোটা প্রয়োজন? বিস্তারিত জানতে চাই।

কোনো ব্যক্তি কি অন্য কারো পক্ষ থেকে রোজা আদায় করে দিতে পারবে?

প্রশ্ন (১১৪৬৮) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো ব্যক্তি কি দুইজন অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে রোজা রাখার নিয়ত করতে পারবে? পারলে সেক্ষেত্রে দুইজনের কাছ থেকেই কি ফিদিয়া নিতে পারবে ? দয়া করে জানাবেন।

সকালে কাযার নিয়ত করে ভেঙ্গে ফেললে কয়টা রোযা রাখতে হবে

প্রশ্ন (১১৩৫৯) : কিছুদিন আগে আমি সকাল আটটার সময় আমার জিম্মায় থাকা একটি কাযা রোযা আদায়ের নিয়ত করি। পরবর্তীতে বাসায় মেহমান আসায় মেহমানের আবদারে তা ভেঙ্গে ফেলি। জানতে চাচ্ছি, এখন আমাকে কয়টি রোযা কাযা করতে হবে?

ধারণার বশবর্তী হয়ে রোযা রেখে ভেঙ্গে ফেললে কাযা করতে হবে কি

প্রশ্ন (১১৩৫৮) : আমি ধারণা করেছিলাম যে আমার জিম্মায় রমযানের একটি রোযার কাযা থেকে গিয়েছে। তাই কাযার নিয়তে রোযা রাখা শুরু করি। পরবর্তীতে সুনিশ্চিতভাবে জানতে পারি যে, আমার জিম্মায় কোনো কাযা রোযা নেই। তাই তা ভেঙ্গে ফেলি। জানতে চাচ্ছি, উক্ত রোযার কি কাযা করতে হবে?

জানাযা পড়ানোর কারণে ইতিকাফ ভেঙ্গে যাবে কি

প্রশ্ন (১১৩৫৭) : আমি মসজিদের ইমাম সাহেব। আমার মসজিদে আমি ইতিকাফে বসেছি। জনৈক ব্যক্তি মৃত্যুর আগে অসিয়ত করেছিল যে, তার জানাযার নামায যেন আমি পড়াই। ২৬ রমযানে তার মৃত্যু হয়। ফলে তার অসিয়ত রক্ষার্থে আমি তার জানাযা পড়ানোর জন্য মসজিদ থেকে বের হয়ে জানাযা পড়িয়ে সাথে সাথে মসজিদে চলে আসি। জানতে চাচ্ছি, উক্ত কারণে ইতিকাফের কোনো ক্ষতি হয়েছে কি?

আবশ্যকীয় প্রয়োজনে এসে কথা বললে ইতিকাফ ভেঙ্গে যাবে কি

প্রশ্ন (১১৩৫৬) : মসজিদের বাথরুম ব্যবহারে অনুপোযোগী হওয়ায় ইতিকাফ অবস্থায় একদিন আমি বাসায় আসি বাথরুম করতে। বাথরুম শেষে স্ত্রীর সাথে কিছুক্ষণ কথা বলে মসজিদে যাই। জানতে চাচ্ছি, এতে ইতিকাফের কোনো ক্ষতি হয়েছে কি?

সুন্নত ইতিকাফে কিছু সময় বাদ দেওয়া যাবে কি

প্রশ্ন (১১২৫৮) : রমযানের শেষ দশকের সুন্নত ইতিকাফে কিছু সময় বাদ দিয়ে ইতিকাফের নিয়ত করা যাবে কি? যেমন কেউ নিয়ত করল যে, সে প্রতিদিন ১০ মিনিটের জন্য বিকালে হাঁটতে বের হবে।

সংস্কার হচ্ছে এমন মসজিদে কিভাবে ইতিকাফ করবে

প্রশ্ন (১১২৫৭) : আমাদের এলাকার মসজিদ সংস্কার হচ্ছে। সেখানে নামাযও হয় না। জানতে চাচ্ছি, উক্ত মসজিদে ইতিকাফ করতে হবে কি? উল্লেখ্য, আমাদের এলাকায় আরো মসজিদ আছে।

পরবর্তী বছর ইতিকাফ করা যাবে কি

প্রশ্ন (১১২৫২) : আমি মান্নত করেছিলাম যে, এই বছরের রমযানে ২০ দিন ইতিকাফ করব। কিন্তু ব্যস্ততার কারণে তা আদায় করতে পারিনি। জানতে চাচ্ছি, আগামী রমযানে তা আদায় করতে পারব কি?

দ্বীনের বুঝ না থাকায় ভাঙ্গা রোযার কাফফারা কয়টি দিতে হবে

প্রশ্ন (১১২৫১) : আগে আমার দ্বীনের বুঝ ছিল না। সেসময় ইচ্ছাকৃত অনেক রোযা ভেঙ্গেছিলাম। এখন সেগুলো কাযা করতে চাচ্ছি। প্রশ্ন হল, আমার কাফফারা কয়টি দিতে হবে?

কফ গিলে ফেললে কি রোযা ভেঙ্গে যাবে

প্রশ্ন (১১২৫০) : আমার সাইনোসাইটিসের সমস্যা আছে। অল্পতেই ঠান্ডা রেগে যায়। জানতে চাচ্ছি, রোযা রেখে কফ গিলে ফেললে রোযার কোনো ক্ষতি হবে কি?

ইফতারির পর রক্ত দেখলে রোযা হবে কি

প্রশ্ন (১১২৪৯) : ইফতারির পর স্রাবের রক্ত টের পাই। কিন্তু তা কি সূর্যাস্তের আগে বের হয়েছে নাকি পরে সে ব্যাপারে নিশ্চিত নই। জানতে চাচ্ছি, এক্ষেত্রে আমার রোযাটি কি সম্পূর্ণ ধরব?