সংস্কার হচ্ছে এমন মসজিদে কিভাবে ইতিকাফ করবে
প্রশ্ন (১১২৫৭) : আমাদের এলাকার মসজিদ সংস্কার হচ্ছে। সেখানে নামাযও হয় না। জানতে চাচ্ছি, উক্ত মসজিদে ইতিকাফ করতে হবে কি? উল্লেখ্য, আমাদের এলাকায় আরো মসজিদ আছে।
প্রশ্ন
আমাদের এলাকার মসজিদ সংস্কার হচ্ছে। সেখানে নামাযও হয় না। জানতে চাচ্ছি, উক্ত মসজিদে ইতিকাফ করতে হবে কি? উল্লেখ্য, আমাদের এলাকায় আরো মসজিদ আছে।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নাতে কেফায়া।তবে এই সুন্নাত আদায়ের জন্য মহল্লার সব মসজিদেই ইতিকাফ করা জরুরি নয়। বরং মহল্লার এক মসজিদে ইতিকাফ আদায়ের মাধ্যমে ঐ মহল্লাবাসী সকলের ইতিকাফের সুন্নাত আদায় হয়ে যাবে।
কাজেই যে মসজিদে সংস্কার হচ্ছে সেখানে ইতিকাফ না করলেও হবে।
রদ্দুল মুহতার ৩/৪৩০; শারহুল মুনয়াহ, পৃ. ৪০২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/25571/article-details.html