নামাজ সংক্রান্ত অন্যান্য

টিকটিকির পায়খানা কাপড়ে লাগলে কি কাপড় নাপাক হয়ে যাবে

প্রশ্ন (৬০৫৩) : আমার বাসায় অনেক টিকটিকি। মাঝে মাঝেই এগুলো কাপড়ে মলত্যাগ করে থাকে। জানতে চাচ্ছি, টিকটিকির মল কাপড়ে লাগলে কি কাপড় নাপাক হয়ে যাবে? তা পরে কি নামাজ পড়া যাবে না?

আঙ্গুল ফুটালে কি নামাজ ভেঙ্গে যায়

প্রশ্ন (৬০২১) : কিছুদিন আগে এক ব্যক্তি নামাজরত অবস্থায় আঙ্গুল ফুটায়। নামাজ শেষে এক মুরব্বী তাকে বলে, আঙ্গুল ফুটানোর কারণে তোমার নামাজ ভেঙ্গে গিয়েছে। জানতে চাচ্ছি, মুরব্বীর কথা কতটুকু সঠিক?

হিন্দুদের শরিকানা জায়গায় নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৫৯৩২) : আমাদের অ্যাপার্টমেন্টে ২০ জন হিন্দু মালিক আছে। আমরা যেখানে নামাজ পড়ি সেখানে অন্যান্য ফ্ল্যাট মালিকদের মত তাদেরও অংশ রয়েছে। জানতে চাচ্ছি, সেখানে নামাজ পড়া আমাদের জন্য বৈধ হবে কি? উল্লেখ্য, সেখানে নামাজ পড়াতে তারা কোনো আপত্তি তুলেনি।

নারীদের এক রুকুন আদায় পরিমাণ কান খোলা থাকলে নামাজ হবে কি

প্রশ্ন (৫৯০৫) : আমি একদিন নামাজ পড়ছিলাম। দাঁড়ানো অবস্থায় অনিচ্ছায় কান চুলকাতে চুলকাতে কান অনাবৃত হয়ে যায়। অনাবৃত থাকা অবস্থায় রুকু আদায় করি। রুকুতে থেকে উঠে পুনরায় কান ঢেকে ফেলি। জানতে চাচ্ছি, এতে কি আমার নামাজের কোনো ক্ষতি হয়েছে?

নামাজী ব্যক্তির সামনে থেকে উঠে যাওয়া যাবে কি

প্রশ্ন (৫৯০১) : মাঝে মাঝে মসজিদে আমার নামাজ শেষ হলেও পিছনের ব্যক্তির নামাজ শেষ হয় না। তখন আমি তার সামনে থেকে উঠে যাই। জানতে এভাবে উঠে গেলে কি গুনাহ হয়?

এক মুহূর্ত ইমাম সাহেবকে রুকুতে পেলে রাকাত পাওয়া যাবে কি

প্রশ্ন (৫৮৮১) : কেউ যদি ইমাম সাহেবকে এক মুহূর্তের জন্য রুকুতে পায় তাহলে সে কি রাকাত পেয়েছে বলে ধর্তব্য হবে? নাকি কমপক্ষে তিন তাসবীহ পরিমাণ পেতে হবে?