Feature

নামাজে আঙ্গুল ফুটানো যাবে কি

প্রশ্ন (৬০৬৩) : নামাজে আঙ্গুল ফুটানো যাবে কি?

প্রশ্ন

নামাজে আঙ্গুল ফুটানো যাবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

খুশুখুজুর সাথে নামাজ আদায় করতে হয়। নামাজে আঙ্গুল ফুটানো খুশুখুজুর পরিপন্থী। এ কারণে ফুকাহায়ে কেরাম নামাজে আঙ্গুল ফুটানোকে মাকরূহে তাহরিমী বলেছেন। তাছাড়া হাদিস শরিফে এসেছে,

عَنْ عَطَاءٍ: أَنَّهُ كَرِهَ أَنْ يَنْقُضَ أَصَابِعَهُ وَهُوَ فِي الصَّلَاةِ

‘আতা (রহ.) থেকে বর্ণিত, তিনি নামাজে আঙ্গুল ফুটানোকে মাকরূহ মনে করতেন।’ [মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ৭২৮২]

রদ্দুল মুহতার ১/৬৪২

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/14565/article-details.html