নামাজ সংক্রান্ত অন্যান্য

একই মসজিদে এক সাথে দুই জামাত করা যাবে কি

প্রশ্ন (১১৩২০) : কিছুদিন আগে আমাদের মসজিদে ইফতার মাহফিল হয়। মাগরিবের নামায বড় জামাতের পাশাপাশি কিছু লোক মসজিদের তৃতীয় তলায় স্বতন্ত্র জামাত করে। জানতে চাচ্ছি, তাদের কাজটি কেমন হয়েছে?

ইকামত শুরু হলে দুই রাকাত পড়ে সালাম ফিরানো যাবে কি

প্রশ্ন (১১৩১৪) : আমি একদিন মসজিদে যোহরের চার রাকাত সুন্নত পড়ছিলাম। ইতোমধ্যে ইকামত শুরু হওয়ায় আমি দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে জামাতে শরিক হই। জানতে চাচ্ছি, চার রাকাতের নিয়তে দুই রাকাত পড়ে সালাম ফিরানো কি আমার জন্য সঠিক হয়েছে?

সিজদায় না ফিরলে কি নামায নষ্ট হয়ে যাবে

প্রশ্ন (১১১০৬) : কিছুদিন আগে ইমামের সাথে নামায পড়ার সময় ভুলবশত ইমামের আগেই সিজদা থেকে মাথা উঠিয়ে ফেলি। আর সিজদায় ফিরে যাইনি। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার নামায নষ্ট হয়ে গিয়েছিল?

নামাযের বাহিরে তেলাওয়াতের সেজদা দিতে হবে কি

প্রশ্ন (১১১০০) : কিছুদিন আগে নামাযে সেজদার আয়াত তেলাওয়াত করে ফেলি। কিন্তু সেজদা করার কথা ভুলে যাই। নামায শেষে স্মরণ আসে। কিন্তু মাসআলা জানা না থাকার কারণে সে ব্যাপারে আর কিছু করা হয়নি। জানতে চাচ্ছি, এক্ষেত্রে করণীয় কী ছিল?

দেয়ালে ছবি থাকলে কি নামায হবে না

প্রশ্ন (১১০৯৯) : আমি এক স্কুলের শিক্ষিকা। যোহরের সময় স্কুলেই নামায আদায় করতে হয়। স্কুলে নামাযের জন্য নির্দিষ্ট কামরা না থাকায় ক্লাশরুমে নামায পড়ি। সেখানে বিভিন্ন ধরণের প্রাণি ও মানুষের ছবি আছে। জানতে চাচ্ছি, উক্ত ক্লাশরুমে নামায আদায় হবে কি?

ডায়াপারে নাপাক থাকলে নামায হবে কি

প্রশ্ন (১১০৯৭) : কিছুদিন আগে আমি নামায পড়ছিলাম। আমার ছোট বাচ্চা সে অবস্থায় আমার কোলে এসে বসে পড়ে। নামায শেষে দেখি সে ডায়াপারে পায়খানা করেছে। জানতে চাচ্ছি, আমার নামায হয়েছিল কি?

উত্তর দিকে ফিরে নামায পড়লে হবে কি

প্রশ্ন (১১০৮৯) : আমি এক বাসায় টিউশনি করি। সেখানে নামাযের সময় হওয়ায় উত্তর দিককে কেবলা মনে করে সেদিকে ফিরে নামায আদায় করি। জানতে চাচ্ছি, আমার নামায হয়েছিল কি?

মাথা দিয়ে ইশারা করলে নামায নষ্ট হবে কি

প্রশ্ন (১০৯৪০) : কিছুদিন আগে আমি ঘরে নামায পড়ছিলাম। আমার এক আত্মীয় ঘরে প্রবেশ করে আমাকে সেদিনের তারিখ জিজ্ঞাসা করে। আমি ভুলে মাথা দিয়ে ইশারা করে সম্মতি জানাই। জানতে চাচ্ছি, আমার সেদিনের নামায নষ্ট হয়েছিল কি?

ক্যালেন্ডারের দিকে তাকিয়ে লেখা বুঝে ফেললে নামায হবে কি

প্রশ্ন (১০৯২৩) : কিছুদিন আগে নামাযরত অবস্থায় আমার দৃষ্টিতে সামনের দিকে ঝুলানো ক্যালেন্ডারের দিকে পড়ে ফলে আমি তাতে লেখা কিছু লেখা বুঝে ফেলি। তবে মুখে উচ্চারণ করিনি। জানতে চাচ্ছি, আমার নামায হয়েছিল কি?

ওযরের কারণে কাতারে ফাঁকা রাখা যাবে কি

প্রশ্ন (১০৯২২) : মাঠে ঈদের নামায পড়া অবস্থায় বৃষ্টি হয়। ফলে কাতারের মাঝ বরাবর সামিয়ানা ছেঁড়া থাকায় কাতারের মাঝে পানি পড়ে কাঁদা কাঁদা হয়ে যায়। তাই মানুষেরা কাতারের মাঝে ফাঁকা রেখে দুই পাশ মিল রেখে দাঁড়ায়। জানতে চাচ্ছি, এতে নামাযের কোনো সমস্যা হয়েছিল কি?