Feature

নামাযরত অবস্থায় ঘড়ির দিকে তাকানো যাবে কি

প্রশ্ন (১০৯৩২) : সুন্নত পড়া অবস্থায় জামাতের সময় কতটুকু বাকি আছে তা দেখার জন্য নামাযের মাঝেই ঘড়ির দিকে তাকানো যাবে কি?

প্রশ্ন

সুন্নত পড়া অবস্থায় জামাতের সময় কতটুকু বাকি আছে তা দেখার জন্য নামাযের মাঝেই ঘড়ির দিকে তাকানো যাবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

নামায পড়তে হয় খুশু-খুযুর সাথে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা প্রকৃত মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলেন-

قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ

‘সে সব মুমিনরা সফল হয়েছে, যারা তাদের নামাযে খুশু-খুযু অবলম্বন করে থাকে।’ [সূরা মুমিনুন, আয়াত: ১-২]

নামাযে এদিক দিক তাকানো আসে শয়তানের পক্ষ থেকে যা খুশু-খুযু পরিপন্থী। হাদিস শরিফে এসেছে,

عَنْ ‌عَائِشَةَ قَالَتْ: سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الِالْتِفَاتِ فِي الصَّلَاةِ فَقَالَ: ‌هُوَ ‌اخْتِلَاسٌ، ‌يَخْتَلِسُهُ ‌الشَّيْطَانُ ‌مِنْ ‌صَلَاةِ ‌الْعَبْدِ

‘আয়েশা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে সালাতে এদিক ওদিক তাকানো সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এটা এক ধরনের ছিনতাই, যার মাধ্যমে শয়তান বান্দার সালাত হতে অংশ বিশেষ ছিনিয়ে নেয়।’ [সহিহ বুখারি, হাদিস: ৭৫১]

কাজেই নামাযরত অবস্থায় ঘড়ির দিকে তাকানো যাবে না।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/24913/article-details.html