জামায়াতে সালাত আদায়

মসজিদে ধর্মীয় কোনো সংস্থার ব্যানার টানানো যাবে কি

প্রশ্ন (৩১৬৩) : কিছুদিন আগে আমাদের মসজিদে একটি ধর্মীয় সংস্থা ব্যানার টানিয়ে তাদের একটি সভা করে। এ নিয়ে আমাদের এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় যে, মসজিদে এভাবে ব্যানার টানিয়ে সভা করা বৈধ কিনা। আমার প্রশ্ন হল, তাদের এ কাজটি কি বৈধ হয়েছে?

ইমাম অপবিত্র অবস্থায় থাকলে মুসল্লীদের নামাজ হবে কি

প্রশ্ন (৩১০২) : কিছুদিন আগে আমাদের মসজিদের ইমাম সাহেব অপবিত্র অবস্থায় যোহরের নামাজ পড়ান। ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পর তার স্মরণ হয় যে, তিনি অপবিত্র অবস্থায় নামাজ পড়িয়েছেন। প্রশ্ন হল, আমাদের সেদিনের নামাজ কি কাজা করে নিতে হবে? মুসল্লীদের এক গ্রুপ বলছেন যে, কাজা না করলেও চলবে। অতিসত্ত্বর উত্তর জানিয়ে বাধিত করবেন।

আজানের জবাবে দরূদ শরিফ পড়া লাগবে কি

প্রশ্ন (২৮৬৯) : আজানে মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে তখন কি শ্রোতার রাসূল (সা.)-এর প্রতি দরূদ পাঠ করতে হবে? আমার এক বন্ধু বলল ঐ মুহূর্তে দরূদ পাঠ করতে হবে। মুফতি সাহেবের কাছে সঠিক মাসআলা জানতে চাচ্ছি।

বিশ্রি দুর্গন্ধের কারণে জামাতে উপস্থিত হওয়া মাফ হয়ে যায় কি

প্রশ্ন (২৮৩০) : আমাদের এলাকায় এক ব্যক্তির নাকে ইনফেকশন হয়েছে। যার ফলে তার নাক দিয়ে বিশ্রি দুর্গন্ধ বের হয়। সে জামাতে উপস্থিত হলে দুর্গন্ধের কারণে অন্যান্য মুসল্লীদের কষ্ট হয়। প্রশ্ন হল, উক্ত ব্যক্তির জন্য জামাতে উপস্থিত না হওয়ার সুযোগ আছে কি?

মসজিদে দুনিয়াবী পড়া লেখা করা যাবে কি

প্রশ্ন (২৮০৮) : আমি স্কুলে পড়ি। আমার সামনে পরীক্ষা। তাই আমাদের বাসায় মেহমান আসলে আমি পার্শ্ববর্তী মসজিদে গিয়ে পড়া লেখা করি। প্রশ্ন হল, আমার এ কাজটি কি বৈধ হচ্ছে?

ইমাম সাহেব নিজেই ইকামত দিতে পারবে কি

প্রশ্ন (২৭৯০) : আমাদের এলাকার মসজিদে মুয়াজ্জিন সাহেব ছুটিতে গেলে ইমাম সাহেবই আজান দেন। পাশাপাশি তিনি নিজেই ইকামত দিয়ে নামাজ পড়ান। যদিও মুসল্লীদের মাঝে ইকামত দেওয়ার মত যোগ্য লোক আছে। আমি জানতে চাচ্ছি, এভাবে ইমাম সাহেব যে নিজেই ইকামত দিয়ে নামাজ পড়াচ্ছেন এতে কি শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে?

বাসায় শুধু স্বামী স্ত্রী মিলে জামাতে নামাজ আদায় করা যাবে কি

প্রশ্ন (২৭৫২) : বর্তমানে করোনার কারণে মসজিদে যাওয়া সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। তাই আমি যদি আমার স্ত্রীকে নিয়ে বাসায় জামাত করি তাহলে কি তাতে কোন সমস্যা হবে?

মসজিদের সিঁড়ির নিচে আতর-টুপির দোকান দেওয়া যাবে কি

প্রশ্ন (২৭০৭) : আমাদের এলাকায় যে মসজিদ রয়েছে তার সিঁড়ির নিচে অনেক জায়গা রয়েছে। আমি মসজিদ কমিটিকে প্রস্তাব দিয়েছি যে, যদি এই জায়গায় একটি দোকান বানিয়ে আমাকে ভাড়া দেওয়া হয় তাহলে আমি আতর-টুপি ইত্যাদির ব্যবসা করব। পাশাপাশি মসজিদেরও সেখান থেকে ভাড়ার মাধ্যমে আয় হবে। আমি জানতে চাচ্ছি, এভাবে মসজিদের নিচে দোকান দিয়ে ব্যবসা করা যাবে কি? উল্লেখ্য, দোকান দেওয়া হলে দোকানে যাওয়ার সময় মসজিদের বারান্দা ব্যবহার করতে হবে।

আজানের দোয়ার শেষ অংশটি কি সহিহ সনদে বর্ণিত

প্রশ্ন (২৬৪৯) : আমি সেদিন ইউটিউবে একজন বক্তাকে বলতে শুনলাম, আজানের দোয়ার শেষ অংশ إِنّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ -টি সহিহ সনদে বর্ণিত নেই। তাই আজানের দোয়ায় এই অংশটি পড়া যাবে না। আমি জানতে চাচ্ছি, উক্ত অংশটি কি আসলেই সহিহ সনদে বর্ণিত নেই?

আযানের পর দরুদ পাঠের বিষয়টি কি হাদিস দ্বারা প্রমাণিত

প্রশ্ন (২৫০৪) : আমি সাধারণত আযানের পর আযানের জবাব দিয়ে থাকি এবং বিভিন্ন টিভি চ্যানেলেও দেখি, আযানের পর আযানানের জবাব প্রদান করা হয়। কিন্তু কয়েক দিন পূর্বে আমার এক বন্ধু বলল, আযানের পর প্রথমে দুরুদ পড়তে হয়। কিন্তু আমার বন্ধু আমাকে কোন রেফারেন্স দিতে পারে নি। আমি জানতে চাচ্ছি, তার কথাটি সঠিক কি না? সঠিক হয়ে থাকলে এটার রেফারেন্স কী?

গরমের কারণে মসজিদে ছাদে গিয়ে জামাত করতে পারবে কি

প্রশ্ন (২৪৯৮) : আমাদের গ্রামে ঠিকমত বিদ্যুৎ থাকে না। আবার এদিকে প্রচণ্ড গরম পড়ছে। ফলে তারারি নামাজ পড়ার সময় মসজিদের ভেতরে দাঁড়ানো কষ্টকর হয়ে যায়। এ জন্য আমরা চাচ্ছি, মসজিদের ছাদে গিয়ে জামাত করব। শরিয়তের দৃষ্টিতে এতে কোন সমস্যা হবে কি না?