জামায়াতে সালাত আদায়

মসজিদের কাজে সুদখোরের হালাল টাকা গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৩৭১২) : আমাদের গ্রামের এক ব্যক্তি সুদী কারবারের সাথে জড়িত। কিন্তু মাঝে মাঝে মসজিদে দান করে। তাকে জিজ্ঞাসা করা হলে সে বলে: এই টাকা হালাল টাকা থেকেই দেয়। তার কথার উপর ভিত্তি করে মসজিদের জন্য তার দান গ্রহণ করা যাবে কি?

মুয়াজ্জিনের জন্য বিশেষ কোনো ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে কি

প্রশ্ন (৩৫৭৭) : আমি এক মসজিদের মুয়াজ্জিন হিসেবে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে আসছি। জানতে চাচ্ছি, মুয়াজ্জিনদের জন্য শরিয়তে বিশেষ কোনো ফজিলতের কথা বলা হয়েছে কি?

মসজিদুল হারামে নামাজ পড়লে অতিরিক্ত কোনো সওয়াব হবে কি

প্রশ্ন (৩৫৭৫) : আমি গত বছর হজ্ব করেছি। সে সময় মক্কায় মসজিদুল হারামে অনেক নামাজ জামাতে পড়া হয়েছে। জানতে চাচ্ছি, মসজিদুল হারামে নামাজ পড়লে কোনো অতিরিক্ত সওয়াব লাভ হবে কি?

মসজিদে হারামে নামাজ পড়ার ফজিলত কি পুরো হেরেম শরিফের জন্য

প্রশ্ন (৩৫৭২) : আমি একটি হাদিসে পড়েছি, মসজিদে হারামে এক নামাজে এক লাখ নামাজের সওয়াব দেওয়া হয়। প্রশ্ন হল, এই ফজিলত কি পুরো হেরেম শরিফের জন্য প্রযোজ্য? নাকি শুধু কাবার মসজিদের জন্য?

মসজিদে নববির এক নামাজে কত নামাজের সওয়াব পাওয়া যায়

প্রশ্ন (৩৫৭১) : বিভিন্ন বইয়ে মসজিদে নববির অনেক ফজিলতের কথা পড়েছি। আমার প্রশ্ন হল, কেউ যদি মসজিদে নববিতে নামাজ আদায় করে তাহলে এক নামাজে কতগুণ নামাজের সওয়াব লাভ হবে?

পাশাপাশি মসজিদ নির্মাণ করা যাবে কি

প্রশ্ন (৩৫৬২) : আমাদের এলাকায় একটি বড় মসজিদ রয়েছে। মসজিদ কমিটির সাথে এলাকার কিছু নেতৃস্থানীয় লোকের বিরোধ হয়। ফলে তারা সেই মসজিদের পাশেই আরেকটি মসজিদ নির্মাণ করতে চাচ্ছে। প্রশ্ন হল, এভাবে হিংসার বশবর্তী হয়ে প্রয়োজন না থাকলেও আরেকটি মসজিদ নির্মাণ করা কি ঠিক হচ্ছে?

ঘরের জামাতে জুমআর মসজিদের ফজিলত লাভ হবে কি

প্রশ্ন (৩৫৫৩) : আমি শুনেছি, জুমআর মসজিদে নামাজ পড়লে এক নামাজে পাঁচশত নামাজের সওয়াব পাওয়া যায়। আমি জানতে চাচ্ছি, আমি যদি ঘরে ঘরের লোকদের নিয়ে জামাতে নামাজ আদায় করি তাহলে সে ফজিলত লাভ হবে কি?

চেষ্টা করার পর প্রথম কাতারে নামাজ না পেলে সওয়াব পাবে কি

প্রশ্ন (৩৪৮০) : আমি শুনেছি, প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত অনেক। আমি সর্বদা চেষ্টা করি মসজিদে আগে যেতে, যেন প্রথম কাতারে নামাজ পড়তে পারি। কিন্তু মাঝে মাঝে এমন হয় যে, চেষ্টা করার পরও প্রথম কাতারে জায়গা পাই না। প্রশ্ন হল, এমতাবস্থায় প্রথম কাতারে নামাজ পড়ার সওয়াব লাভ হবে কি?

ইমামের অজু ভেঙ্গে গেলে করণীয় কী

প্রশ্ন (৩৪১৩) : একবার নামাজরত অবস্থায় আমাদের ইমাম সাহেবের অজু ছুটে যায়। তিনি মুয়াজ্জিন সাহেবকে তার স্থানে দাঁড় করিয়ে অজু করতে চলে যান। মুয়াজ্জিন সাহেব মুসল্লীদের নিয়ে নামাজ পূর্ণ করেন। জানতে চাচ্ছি, ইমাম সাহেবের এ কাজটি কি সঠিক হয়েছে?

মিম্বার স্থানান্তর করা যাবে কি

প্রশ্ন (৩৩৯২) : আমাদের গ্রামের মসজিদে একটি অতিরিক্ত মিম্বার রয়েছে। পাশের গ্রামের আরেকটি মসজিদে কোনো মিম্বার নেই। প্রশ্ন হল, আমাদের মসজিদের মিম্বর পাশের গ্রামের মসজিদে স্থানান্তর করা যাবে কি?

জুমআর দ্বিতীয় আজান কোথায় দিতে হয়

প্রশ্ন (৩৩৩৪) : আমাদের এলাকার মসজিদে জুমআর দ্বিতীয় আজান খতিব সাহেবের সামনে দেওয়া হত। কিছুদিন আগে মসজিদ কমিটির এক সদস্য বললেন, জুমআর দ্বিতীয় আজান মসজিদের দরজায় দাঁড়িয়ে দিতে হয়। উনার এ বক্তব্যের কারণে এলাকার মানুষের মাঝে এক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জানতে চাচ্ছি, তার এ বক্তব্য কি সঠিক?

অজু ছাড়া আজান দেওয়া যাবে কি

প্রশ্ন (৩৩১৮) : আমি এক মসজিদের মুয়াজ্জিন। একবার তাড়াহুড়া করে অজু ছাড়া আজান দিয়ে দেই। জানতে চাচ্ছি, আমার সেদিনের আজানটি কি হয়েছিল? অজু ছাড়া আজান দিলে আজান হবে কি?

আজানের সময় হেফজখানার ছাত্রদের তেলাওয়াত বন্ধ করে উত্তর দিতে হবে কি

প্রশ্ন (৩২৪৮) : হেফজখানায় তো ছাত্ররা সবসময় তেলাওয়াত করতে থাকে। এমতাবস্থায় যদি আজান হয় তাহলে কি তারা কুরআন বন্ধ করে আজানের জবাব দিবে না কুরআন তেলাওয়াত চালিয়ে যাবে?

মসজিদের জায়গায় গাড়ি পার্কিং করা যাবে কি

প্রশ্ন (৩১৬৪) : আমাদের মসজিদে মুসল্লীদের জন্য গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। নামাজে আগত মুসল্লীরা সেখানে তাদের গাড়ি পার্ক করে থাকে। প্রশ্ন হল, মুসল্লী নয় এমন ব্যক্তির কাছে সেই পার্কিংয়ের জায়গা ভাড়া দেওয়া যাবে কি?