সালাত বা নামাজ

নারীরা জামাত করতে পারবে কি

প্রশ্ন (৩৯৫৪) : কিছুদিন আগে আমি আমার পরিবারের সদস্যদের সাথে ভ্রমণে গিয়েছিলাম। সেখানে নামাজের সময় হয়ে যাওয়ার কারণে পরিবারের পুরুষ সদস্যরা মসজিদে চলে যায়। নারী সদস্যদের নিয়ে আমি সেখানে জামাতে নামাজ পড়তে চাইলে একজন বলেন, শুধু নারীদের জামাত মাকরূহ। জানতে চাচ্ছি, শুধু নারীদের জন্য জামাত করা কি মাকরূহ?

মুসল্লীর ভুলের সাহু সেজদা না দিলে কি নামাজ নষ্ট হয়ে যায়

প্রশ্ন (৩৯৪৬) : আমি একদিন যোহরের নামাজ জামাতের সাথে পড়া অবস্থায় প্রথম বৈঠকে তাশাহুদের পর দরূদ পড়ে ফেলি। ইমাম সাহেব নামাজ শেষ করার পর আমি আর সাহু সেজদা দেইনি। জানতে চাচ্ছি, সাহু সেজদা না দেওয়ার কারণে আমার সেদিনের নামাজ কি নষ্ট হয়ে গিয়েছে?

মাসবুক ইমামের সাথে সাহু সেজদার সালাম ফিরালে নামাজ নষ্ট হবে কি

প্রশ্ন (৩৯৪৩) : আমি একবার এক নামাজে মাসবুক হই। নামাজ শেষে ইমাম সাহেব সাহু সেজদা দেওয়ার উদ্দেশ্যে সালাম ফিরান। আমিও তার সাথে সালাম ফিরাই এবং সাহু সেজদা করি। নামাজ শেষে এক ব্যক্তি বললেন, মাসবুক ব্যক্তির জন্য ইমামের সাথে সাহু সেজদার সালাম ফিরাতে হয় না। জানতে চাচ্ছি, আমার ঐ দিনের নামাজ হয়েছিল কি?

ভুলে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললে সাহু সেজদা দিতে হবে কি

প্রশ্ন (৩৯৪২) : আমি একবার এক যোহরের নামাজে মাসবুক হই। ইমাম সাহেব নামাজ শেষে যখন সালাম ফিরান আমিও ভুলে তার সাথে সালাম ফিরিয়ে ফেলি। পরক্ষণেই স্মরণ হয় তাই সাথে সাথে দাঁড়িয়ে যাই। যথারীতি আমার বাকি নামাজ শেষ করি। জানতে চাচ্ছি, আমার উপর কি সাহু সেজদা আবশ্যক হয়েছিল? সেদিনের নামাজটি কি হয়েছিল?

নামাজের শুরুতে কালিমা পড়তে হয় কি

প্রশ্ন (৩৯২৫) : কিছুদিন আগে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম। নামাজ পড়ার সময় আমার এক দাদা বললেন, নামাজের শুরুতে কালিমা পড়তে হয়। অন্যথায় নামাজ শুদ্ধ হয় না। জানতে চাচ্ছি, নামাজের শুরুতে কালিমা পাঠ করা কি জরুরি? এতদিন যে আমি কালিমা পাঠ করিনি এ কারণে কি আমার আগের নামাজগুলো হয়নি?

মিনা ও মুযদালিফায় জুমার নামাজ আদায় করতে হবে কি

প্রশ্ন (৩৮৪৯) : আমি মক্কার একটি ক্লিনিং কোম্পনীতে চাকরি করি। হজ্বের সময় মিনা ও মুযদালিফায় জুমআর নামাজ হয় না। এমতাবস্থায় আমাদের কি জুমআর নামাজ আদায় করতে হবে, নাকি যোহর পড়লেও চলবে?

মিনা ও মুযদালিফায় অবস্থানের কারণে কি ঈদের নামাজ মাফ হয়ে যাবে

প্রশ্ন (৩৮৪৮) : আমি মক্কার একটি কোম্পানীতে চাকরি করি। হজ্বের সময় আমাদের কাজ হয় হাজ্বীদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করা। সে হিসেবে মিনা মুযদালিফায় তাদের সাথে থাকতে হয়। যেহেতু সেখানে ঈদের নামাজ হয় না তাই আমরা ঈদের নামাজ পড়তে পারি না। জানতে চাচ্ছি, সেখানে অবস্থানের কারণে কি আমাদের ঈদের নামাজ মাফ হয়ে যাবে?

বেহুঁশ হলে অজু ভেঙ্গে যাবে কি

প্রশ্ন (৩৮৪৪) : কিছুদিন আগে আমি অজু করার পর অসুস্থতার কারণে বেহুঁশ হয়ে যাই। কিছুক্ষণ পরই হুঁশ চলে আসে। পুনরায় নতুন অজু না করেই আসরের নামাজ পড়ি। এক ব্যক্তি বলল, ঐ অবস্থায় আমার আবার নতুন করে অজু করার প্রয়োজন ছিল। কারণ, বেহুঁশ হলে অজু ভেঙ্গে যায়। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?

নামাজে অট্টহাসি দিলে নামাজ ভাঙ্গবে কি

প্রশ্ন (৩৮৪০) : আমার এক বন্ধু একদিন যোহরের নামাজে কোনো এক কারণে অট্টহাসি দেয়। কিন্তু সে নামাজ ঐ নামাজই পূর্ণ করে। নতুন করে আর নামাজ পড়েনি। জানতে চাচ্ছি, অট্টহাসি দিলে কি নামাজের কোনো ক্ষতি হয় না?

খুতবা দেওয়া কি জরুরি

প্রশ্ন (৩৮৩৪) : কিছুদিন আগে এক এলাকায় সফরে গিয়েছিলাম। সেখানে জুমআর সময় হয়ে গেলে এক মসজিদে জুমআর জন্য উপস্থিত হই। কিন্তু সেখানের খতিব সাহেব খুতবা না দিয়েই জুমআর নামাজ পড়িয়েদেন। জানতে চাচ্ছি, জুমআর নামাজ খুতবা ছাড়া বৈধ হবে কি?

ওযরবশত জুমআ পড়তে না পড়লে কী করবে

প্রশ্ন (৩৮৩১) : আমি গত সপ্তাহে এক দুর্গম এলাকায় সফর করি। জুমআর সময় হয়ে গেলে কোনো মসজিদ সেখানে খুঁজে পাইনি। তাই জুমআর নামাজও পড়া হয়নি। জানতে চাচ্ছি, ঐ মুহূর্তে আমার করণীয় কী ছিল?