সালাত বা নামাজ

আজানের আগে সুন্নত পড়া যাবে কি

প্রশ্ন (৪১৩৫) : আমি ফজরের সময় মসজিদে আগে যাই। কখনো কখনো এমন হয় যে, ফজরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে ফজরের আজানের আগেই আমি ফজরের সুন্নত পড়ে নেই। দশ থেকে পনের মিনিট পর মুয়াজ্জিন সাহেব আজান দেন। জানতে চাচ্ছি, ওয়াক্ত হওয়ার পর আজানের আগে সুন্নত পড়া যাবে কি?

সেজদার আয়াত তেলাওয়াত আগের রাকাতের জন্য যথেষ্ট হবে কি

প্রশ্ন (৪১২৪) : আমি একবার এশার নামাজের ইমামতির সময় প্রথম রাকাতে সেজদার আয়াত তেলাওয়াত না করেই সেজদায়ে তেলাওয়াত দিয়ে দেই। বিষয়টি বুঝতে পেরে দ্বিতীয় রাকাতে সেজদার আয়াতটি তেলাওয়াত করে দেই। তারপর স্বাভাবিকভাবেই নামাজ শেষ করি। জানতে চাচ্ছি, আমার এ কাজটি কি সঠিক হয়েছে?

ভুলে সেজদায়ে তেলাওয়াত দিলে নামাজ হবে কি

প্রশ্ন (৪১১৭) : আমি একবার তারাবীর নামাজের ইমামতি করছিলাম। সেজদার আয়াত পাঠ করেছি মনে করে আমি সেজদায়ে তেলাওয়াত আদায় করি। নামাজ শেষে দেখি, সেজদার আয়াতটি তেলাওয়াত হয়নি। তার আগেই আমি সেজদা করে দিয়েছি। জানতে চাচ্ছি, আমার সেদিনের নামাজ হয়েছে কি?

ফরজ নামাজে তিন আয়াত পড়লে নামাজ হবে কি

প্রশ্ন (৪১১৪) : আমি একদিন এশার নামাজের ইমামতি করছিলাম। দ্বিতীয় রাকাতে সূরা আদিয়াত পড়তে গিয়ে প্রথম তিন আয়াত পড়ে আটকে যাই। সাথে সাথেই রুকুতে চলে যাই। জানতে চাচ্ছি, আমার সেদিনের নামাজটি কি হয়েছিল?

নামাজে প্রেমিকার কথা মনে পড়লে গুনাহ হবে কি

প্রশ্ন (৪১১০) : আমি একটি মেয়েকে ভালোবাসতাম। কিন্তু তার সাথে বর্তমানে আমার কোনো সম্পর্ক নেই। আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছি। কারণ, আমি জেনেছি, ইসলামে বিবাহ বহির্ভুত প্রেমের সম্পর্ক হারাম। যেহেতু তার সাথে আমার গভীর প্রেমের সম্পর্ক ছিল, মাঝে মাঝে তার কথা স্মরণ হয়। এমনকি নামাজের মাঝেও। জানতে চাচ্ছি, নামাজে তার কথা মনে হলে কি গুনাহ হবে?

নামাজে ইমাম সাহেবদের ক্রন্দন কি শরিয়ত সম্মত

প্রশ্ন (৪১০৮) : কিছু কিছু ইমাম সাহেবদেরকে দেখা যায় তারা নামাজে ক্রন্দন করে থাকেন। কেউ কেউ তো ক্রন্দনের কারণে সামনে কেরাতই পড়তে পারেন না। জানতে চাচ্ছি, তাদের এ ক্রন্দন কি শরিয়ত সম্মত?

ক্লাবের বারান্দায় নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৪০৯৯) : আমাদের এলাকায় একটি ক্লাব আছে। যেখানে বিভিন্ন সময় বিভিন্ন দিবস উপলক্ষ্যে নাচ-গানসহ বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানতে চাচ্ছি, এমন একটি ক্লাবের বারান্দায় নামাজের আয়োজন করা যাবে কি?

কেরাত পড়া অবস্থায় অতিরিক্ত তাকবীরের কথা স্মরণ হলে কী করবে

প্রশ্ন (৪০৯২) : গত বছর ঈদের নামাজে ইমাম সাহেব সানার পর অতিরিক্ত তাকবীরগুলো দিতে ভুলে যান। কেরাত পড়া অবস্থায় হঠাৎ করে কেরাত বন্ধ করে অতিরিক্ত তাকবীরগুলো আদায় করেন। পুনরায় আবার সূরা ফাতেহা ও কেরাত পাঠ করে বাকি নামাজ আদায় করেন এবং শেষে সাহু সেজদা দেন। জানতে চাচ্ছি, ইমাম সাহেবের সেদিনের কাজটি কি সঠিক হয়েছিল?

ঈদের নামাজের অতিরিক্ত তাকবীর দিতে ভুলে গেলে নামাজ হবে কি

প্রশ্ন (৪০৮৫) : আমাদের খতিব সাহেব গত রোজার ঈদে ঈদের নামাজের দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীর দিতে ভুলে যান। পরবর্তীতে স্বাভাবিকভাবেই সালাম ফিরিয়ে নামাজ শেষ করেন। নামাজ শেষে মুসল্লীদের মাঝে বিরূপ এক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কেউ বলছেন নামাজ হয়নি। আবার কেউ বলছেন নামাজ হয়েছে। জানতে চাচ্ছি, আমাদের সেদিনের ঈদের নামাজটি কি হয়েছিল?

আরামের জন্য চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৪০৮৩) : আমাদের মসজিদে একজন বৃদ্ধ লোক রয়েছেন। তিনি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম, তবে দাঁড়িয়ে নামাজ পড়লে কিছুটা কষ্ট হয়। এ কারণে তিনি চেয়ারে বসে নামাজ পড়েন। জানতে চাচ্ছি, এভাবে দাঁড়াতে সক্ষম থাকার পরও কি আরামের জন্য চেয়ারে বসে নামাজ পড়া যাবে?

সময় চলে যাওয়ার আশংকায় তায়াম্মুম করা যাবে কি

প্রশ্ন (৪০৮০) : একদিন ফজরের সময় আমার গোসলের প্রয়োজন দেখা দেয়। কিন্তু নামাজের সময় সংকীর্ণ থাকায় আমি তায়াম্মুম করে নামাজ পড়ি। জানতে চাচ্ছি, আমার সেদিনের নামাজটি কি হয়েছিল?

মুয়াজ্জিন সাহেবের উচ্চারণ শুদ্ধ না হলে কী করবে

প্রশ্ন (৪০৭৩) : আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব আমাদের মসজিদে ২০ বছর যাবৎ খেদমত করছেন। কিন্তু তার উচ্চারণ শুদ্ধ না। মসজিদ কমিটির কেউ কেউ চাচ্ছেন তাকে বাদ দিতে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে আমাদের করণীয় কী?

মসজিদের মালিকানাধীন মার্কেটে টিভির দোকান ভাড়া দেওয়া যাবে কি

প্রশ্ন (৪০৭২) : আমাদের এলাকার মসজিদের একটি মার্কেট রয়েছে। যার আয় মসজিদ ফান্ডে জমা হয়। জানতে চাচ্ছি, সেই মার্কেটে টিভি বিক্রির দোকান ভাড়া দেওয়া যাবে কি?