তাশাহুদ পড়া অবস্থায় ইমাম দাঁড়িয়ে গেলে কী করবে
প্রশ্ন (৪৬১৯) : আমি একদিন যোহরের নামাজ পড়ছিলাম। প্রথম বৈঠকে তাশাহুদ পড়া অবস্থায় ইমাম সাহেব তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যান। আমি সাথে সাথে না দাঁড়িয়ে তাশাহুদ শেষ করে তারপর তৃতীয় রাকাতের জন্য দাঁড়াই। জানতে চাচ্ছি, আমার উক্ত কাজটি কি সঠিক হয়েছে? উল্লেখ্য, তৃতীয় রাকাতে আমি ইমাম সাহেবকে রুকু আগেই পেয়েছিলাম।