সালাত বা নামাজ

দোয়ায়ে মাছুরার পরে সাহু সেজদা দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৮১৪) : আমি একদিন নামাজে ভুল করি। শেষ বৈঠকে তাশাহুদের পর সেজদার কথা ভুলে যাই। যথারীতি দোয়ায়ে মাছুরা শেষ করার পর সাহু সেজদার কথা মনে পরে। তাই তখন সাথে সাথে সেজদা করে পুনরায় তাশাহুদ, দরূদ ও দোয়ায়ে মাছুরা পড়ি। প্রশ্ন হল, আমার সেদিনের নামাজ হয়েছে কি?

এশার আগে তারাবী পড়া যাবে কি

প্রশ্ন (৪৭৭০) : আমি একদিন মসজিদে গিয়ে দেখি এশা শেষ করে ইমাম সাহেব তারাবী শুরু করে দিয়েছেন। আমি তারাবীতে কুরআনের খতম ধরার জন্য এশা না পড়েই ইমামের সাথে তারাবীতে যুক্ত হই। তারাবী শেষ করে এশা পড়ে নেই। জানতে চাচ্ছি, আমার কাজটি কি ঠিক হয়েছে?

ইমামের সাথে রুকু না পেলে নামাজ হবে কি

প্রশ্ন (৪৭৩৮) : এ বছর ঈদের নামাজের দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব অতিরিক্ত তাকবীর দিতে ভুলে যান এবং রুকুতে চলে যান। যথারীতি সাহ সেজদার মাধ্যমে নামাজ শেষ করেন। কিন্তু মসজিদের বাহিরে যে সকল মুসল্লী ছিলেন, তারা মনে করেছেন ইমাম সাহেব তাকবীর দিয়েছেন। পরবর্তীতে যখন বুঝতে পারেন তখন ইমামের সাথে সেজদায় চলে যান রুকু না করেই। জানতে চাচ্ছি, তাদের নামাজ কি হয়েছে?