কাবিন না হলেও কি তালাক হবে
প্রশ্ন (৯৯৭৪) : আমাদের বিয়েতে কাবিন করা হয়নি। বরং মৌখিকভাবে বিয়ে হয়। কিছুদিন আগে ঝগড়ার সময় আমার স্বামী আমাকে তালাক দেয়। জানতে চাচ্ছি, উক্ত তালাক কি হয়েছে? যেহেতু আমাদের কাবিন করা হয়নি।
প্রশ্ন
আমাদের বিয়েতে কাবিন করা হয়নি। বরং মৌখিকভাবে বিয়ে হয়। কিছুদিন আগে ঝগড়ার সময় আমার স্বামী আমাকে তালাক দেয়। জানতে চাচ্ছি, উক্ত তালাক কি হয়েছে? যেহেতু আমাদের কাবিন করা হয়নি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দুইজন সাক্ষীর উপস্থিতিতে ইজাব কবুল পাওয়া গেলেই বিয়ে শুদ্ধ হয়ে যায়। কাবিন করার কোনো প্রয়োজন নেই। হাদিস শরিফে এসেছে,
‘রাসূল (সা.) বলেছেন, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ, তালাক ও ফিরিয়ে আনা বৈধ হবে না।’ [মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদিস: ১০২৫৪]
কাজেই বিয়ে যদি শুদ্ধ হয়ে থাকে তাহলে তালাক দিলে সেটাও পতিত হবে।
সুতরাং আপনাদের বিয়ে যদি শরিয়ত মোতাবেক শুদ্ধ হয়ে থাকে তাহলে আপনার উপর এক তালাক পতিত হয়ে যাবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/22786/article-details.html
← পূর্ববর্তী
কবিরাজদের কথায় মাসিক অবস্থায় সহবাস করা যাবে কি
পরবর্তী →