Feature
আমি বাপের বাড়ি চলে গেলাম বললে তালাক হবে কি
প্রশ্ন (৯৯৭০) : স্ত্রী যদি ঝগড়ার সময় বলে, আমি বাপের বাড়ি চলে গেলাম, তাহলে কি তালাক হবে?
প্রশ্ন
স্ত্রী যদি ঝগড়ার সময় বলে, আমি বাপের বাড়ি চলে গেলাম, তাহলে কি তালাক হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তালাক প্রদানের ক্ষমতা পুরুষের। হাদিস শরিফে এসেছে,
‘যায়েদ ইবনে সাবেত (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, তালাক দেওয়ার ক্ষমতা পুরুষদের আর ইদ্দত গণনা হবে নারীদের মাধ্যমে।’ [সুনানে সুগরা লিল বায়হাকি, হাদিস: ২৭০৫]
কাজেই উক্ত কথার দ্বারা কোনো তালাক পতিত হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/22778/article-details.html