Feature

একান্ত বাধ্য হলে চেহারা খোলা যাবে কি

প্রশ্ন (৯৯৪৮) : আমি একজন মেয়ে। অনেক সময় এমন হয় বাসে কোথায় যাওয়ার সময় গরমে বমির ভাব হয়। মাথা ঘুরায়। সেক্ষেত্রে চেহারার নেকাব খুলে অল্প সময়ের জন্য চেহারায় দেওয়া যাবে কি?

প্রশ্ন

আমি একজন মেয়ে। অনেক সময় এমন হয় বাসে কোথায় যাওয়ার সময় গরমে বমির ভাব হয়। মাথা ঘুরায়। সেক্ষেত্রে চেহারার নেকাব খুলে অল্প সময়ের জন্য চেহারায় দেওয়া যাবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

পর্দা করা ফরয। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,

‘হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিনদের নারীদেরকে বল, তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর ঝুলিয়ে দেয়, তাদেরকে চেনার ব্যাপারে এটাই সবচেয়ে কাছাকাছি পন্থা হবে। ফলে তাদেরকে কষ্ট দেয়া হবে না। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।’ [সূরা আহযাব, আয়াত: ৫৯]

তবে কখনো যদি অসুস্থতার কারণে স্বল্প সময়ের জন্য নেকাব খোলার প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে অল্প সময়ের জন্য তা খোলার অনুমতি শরিয়তে রয়েছে।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/22733/article-details.html