চাঁদের নিচে নক্ষত্র কি মাহদীর আলামত
প্রশ্ন (৯৪৮৪) : এ বছর রমযানে চাঁদের নিচে একটি নক্ষত্র দেখা গিয়েছে। অনেকে বলছে, হাদিসে নাকি এসেছে যে, এটা ইমাম মাহদীর আগমনের আলামত। জানতে চাচ্ছি, বিষয়টি কি আসলেই সঠিক?
প্রশ্ন
এ বছর রমযানে চাঁদের নিচে একটি নক্ষত্র দেখা গিয়েছে। অনেকে বলছে, হাদিসে নাকি এসেছে যে, এটা ইমাম মাহদীর আগমনের আলামত। জানতে চাচ্ছি, বিষয়টি কি আসলেই সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, এটি সঠিক নয়। হাদিসে এমন কোনো বিষয় বর্ণিত হয়নি। যারা উক্ত বিষয়টি রাসূল (সা.)-এর হাদিস বলে প্রচার করছে তারা রাসূল (সা.)-এর প্রতি মিথ্যাচার করছে। আর রাসূল (সা.)-এর প্রতি মিথ্যাচার করা মারাত্মক পর্যায়ের কবীরা গুনাহের অন্তর্ভুক্ত। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
إِنَّ كَذِبًا عَلَيَّ لَيْسَ كَكَذِبٍ عَلَى أَحَدٍ مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ
‘আমার প্রতি মিথ্যারোপ করা অন্য কারো প্রতি মিথ্যারোপ করার মত নয়। যে ব্যক্তি আমার প্রতি মিথ্যারোপ করে সে যেন অবশ্যই তার ঠিকানা জাহান্নামে করে নেয়।’ [সহিহ বুখারি, হাদিস: ১২৯১]
কাজেই এ জাতীয় কথা বলা ও প্রচার করা থেকে বিরত থাকা কর্তব্য।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21789/article-details.html
← পূর্ববর্তী
কিয়ামত কি নিকৃষ্ট মানুষদের উপর সংঘটিত হবে
পরবর্তী →