তোর ভাইয়ের সাথে কথা বললে তালাক দিব বললে তালাক হবে কি
প্রশ্ন (৯৪০২) : জনৈক ব্যক্তির তার স্ত্রীর ভাইকে নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সে তার স্ত্রীকে বলে, তুই যদি তোর ভাইয়ের সাথে কথা বলিস তাহলে তোকে এক তালাক দিব। জানতে চাচ্ছি, উক্ত নারী তার ভাইয়ের সাথে কথা বললে তালাক হবে কি?
প্রশ্ন
জনৈক ব্যক্তির তার স্ত্রীর ভাইকে নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সে তার স্ত্রীকে বলে, তুই যদি তোর ভাইয়ের সাথে কথা বলিস তাহলে তোকে এক তালাক দিব। জানতে চাচ্ছি, উক্ত নারী তার ভাইয়ের সাথে কথা বললে তালাক হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তালাক শর্তযুক্ত করা হলে শর্ত পাওয়ার সাথে সাথে তালাক পতিত হয়ে যায়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
‘মুসলিমরা নিজেদের শর্তসমূহ পালন করতে বাধ্য।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৩৫৯৪]
তবে ‘তুই যদি তোর ভাইয়ের সাথে কথা বলিস তাহলে তোকে এক তালাক দিব’ -এটা ভবিষ্যতের কথা। এ কথা বলার দ্বারা তালাক পতিত হয় না। কাজেই উক্ত নারী তার ভাইয়ের সাথে কথা বললেও তালাক পতিত হবে না।
উল্লেখ্য, ঝগড়ার সময় বা যে কোন সময় কারণ ছাড়া তালাকের আলোচনা করা উচিত নয়। এতে অনেক সময় তালাক পতিত হয়ে যায়। তাই সকলের কর্তব্য হল, এ সংক্রান্ত মাসআলাগুলো আগেই ভালো করে জেনে নেওয়া।
ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮৪; তানকীহুল ফাতাওয়াল হামীদিয়া ১/৩৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21625/article-details.html
← পূর্ববর্তী
তিন তালাকের পর পর্দা করতে হবে কি
পরবর্তী →