‘তালাক হয়ে গেছো এমন কথা বলব না’ বললে তালাক হবে কি
প্রশ্ন (৯৩৯১) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে বলল, ‘তালাক হয়ে গেছো এমন কথা কখনো বলব না’। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা কি তালাক পতিত হবে?
প্রশ্ন
জনৈক ব্যক্তি তার স্ত্রীকে বলল, ‘তালাক হয়ে গেছো এমন কথা কখনো বলব না’। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা কি তালাক পতিত হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যদি উক্ত ব্যক্তি ‘তালাক হয়ে গেছো এমন কথা কখনো বলব না’ এ কথা কোনো বিরতি না দিয়ে একসাথে বলে তাহলে কোনো তালাক পতিত হবে না।
আর যদি বিরতি দিয়ে উক্ত কথা বলে থাকে তাহলে এক তালাকে রজয়ী পতিত হয়ে যাবে।
উল্লেখ্য, যেভাবেই হোক তালাকের শব্দ উচ্চারণ করা কোনোক্রমেই উচিৎ নয়। এক্ষেত্রে আরো সতর্কতা অবলম্বন করা জরুরি।
মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ১১৩২৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21603/article-details.html
← পূর্ববর্তী
সুঁচালো কিছু দিয়ে কানের ছিদ্রে নাড়াতে হবে কি
পরবর্তী →