Feature

১৮ জন ব্যক্তি কি রূহদের সাথে কথা বলতে পারে

প্রশ্ন (৯১৮৬) : জনৈক বক্তাকে বলতে শুনলাম, পৃথিবীতে এমন ১৮ জন ব্যক্তি আছে যারা রূহদের সাথে কথা বলতে পারে। জানতে চাচ্ছি, এ বিষয়টি কতটুকু কুরআন হাদিস সমর্থিত?

প্রশ্ন

জনৈক বক্তাকে বলতে শুনলাম, পৃথিবীতে এমন ১৮ জন ব্যক্তি আছে যারা রূহদের সাথে কথা বলতে পারে। জানতে চাচ্ছি, এ বিষয়টি কতটুকু কুরআন হাদিস সমর্থিত?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

কুরআন হাদিসের কোথাও এ জাতীয় কোনো বিষয়ের বিবররণ পাওয়া যায় না। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট ও মিথ্যা কথা। আর মিথ্যা মারাত্মক পর্যায়ের কবীরা গুনাহের অন্তর্ভুক্ত। মিথ্যা বলা শরিয়তের দৃষ্টিতে হারাম। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,

‘সত্য নেকীর দিকে পরিচালিত করে আর নেকী জান্নাতে পৌঁছায়। আর মানুষ সত্যের উপর কায়িম থেকে অবশেষে সিদ্দীক-এর দরজা লাভ করে। আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, পাপ তাকে জাহান্নামে নিয়ে যায়। আর মানুষ মিথ্যা কথা বলতে বলতে অবশেষে আল্লাহর কাছে মহামিথ্যাচারী প্রতিপন্ন হয়ে যায়।’ [সহিহ বুখারি, হাদিস: ৬০৯৪]

কাজেই এ জাতীয় কথা বিশ্বাস করা থেকে বিরত থাকতে হবে।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/21188/article-details.html