দুই তালাকের পর খুলা করলে কয় তালাক হবে
প্রশ্ন (৯১৩৬) : মৌখিক তালাকের পর স্ত্রী যদি খুলা করে তাহলে কয় তালাক পতিত হবে?
প্রশ্ন
মৌখিক তালাকের পর স্ত্রী যদি খুলা করে তাহলে কয় তালাক পতিত হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বাভাবিক অবস্থায় খোলা দ্বারা এক তালাকে বায়েন পতিত হয়। হাদিস শরিফে এসেছে,
عَنِ ابْنِ عَبَّاسٍ , أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَعَلَ الْخُلْعَ تَطْلِيقَةً بَائِنَةً
‘ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) খোলা তালাককে এক তালাকে বায়েন হিসেবে গণ্য করেছেন।’ [সুনানে দারাকুতনী, হাদিস: ৪০২৫]
কাজেই মৌখিক দুই তালাকের পর খুলা করার কারণে তিন তালাক পতিত হয়ে যাবে। সুতরাং স্বামী স্ত্রীর মাঝে পরিপূর্ণ বিচ্ছেদ হয়ে যাবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21088/article-details.html