যোনীতে ডাক্তারি যন্ত্র প্রবেশ করালে গোসল ফরয হবে কি
প্রশ্ন (৯১২৪) : যদি কোনো ডাক্তার কোনো নারীর যোনীতে ডাক্তারি যন্ত্র প্রবেশ করান তাহলে উক্ত নারীর উপর গোসল ফরয হবে কি?
প্রশ্ন
যদি কোনো ডাক্তার কোনো নারীর যোনীতে ডাক্তারি যন্ত্র প্রবেশ করান তাহলে উক্ত নারীর উপর গোসল ফরয হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
উত্তেজনার সাথে বীর্যপাত হওয়ার দ্বারা গোসল ফরয হয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
فَإِذَا فَضَخْتَ الْمَاءَ فَاغْتَسِلْ
‘যদি উত্তেজনা বশত বীর্য নির্গত হয় তবে গোসল করবে।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২০৬]
যেহেতু চিকিৎসার প্রয়োজনে যোনীপথে ডাক্তারি যন্ত্র প্রবেশ করানোর দ্বারা সাধারণত বীর্যপাত হয় না, তাই তাতে গোসল ফরয হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21064/article-details.html
← পূর্ববর্তী
প্রথম সালামের সময় ইকতেদা করলে শুদ্ধ হবে কি
পরবর্তী →