Feature

কবরবাসীকে দেওয়া সালামটির অর্থ কী

প্রশ্ন (৮৫৪২) : আমরা যে কবরবাসীকে সালাম দিই। এই সালামের অর্থ কী?

প্রশ্ন

আমরা যে কবরবাসীকে সালাম দিই। এই সালামের অর্থ কী?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

কবরবাসীকে সালাম দেওয়ার সময় সাধারণত আমরা বলে থাকি-

السلام عليكم دار قوم مؤمنين، وإنا إن شاء الله بكم لاحقون.

এ ছাড়াও আরও পদ্ধতি আছে। তবে এই দোয়াটির অর্থ হল, ‘হে মুমিন কবরবাসী! তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ইনশাআল্লাহ আমরাও তোমাদের সাথে মিলিত হব।’ এই দোয়াটি সহিহ মুসলিমে রয়েছে। [সহিহ মুসলিম, হাদিস: ২৪৯]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19853&preview=true