Feature

খতম পাঠকারীরা কখন খাবার খেতে পারবে

প্রশ্ন (৮৩০০) : কারও বাড়িতে গিয়ে মৃত ব্যক্তির জন্য কুরআন খতম পাঠকারীরা কি তাদের দেওয়া খাবার খেতে পারবে?

প্রশ্ন

কারও বাড়িতে গিয়ে মৃত ব্যক্তির জন্য কুরআন খতম পাঠকারীরা কি তাদের দেওয়া খাবার খেতে পারবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

মৃত ব্যক্তির জন্য কুরআন খতম করে বিনিময় গ্রহণ করা জায়েয নয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

اقْرَءُوا الْقُرْآنَ وَلَا تَغْلُوا فِيهِ وَلَا تَجْفُوا عَنْهُ وَلَا تَأْكُلُوا بِهِ وَلَا تَسْتَكْثِرُوا بِهِ

তোমরা কুরআনের বিনিময় গ্রহণ করো না এবং এর দ্বারা সম্পদ বৃদ্ধি করো না। [মুসনাদে আহমাদ, হাদিস: ১৫৫২৯]

তবে যদি তেলাওয়াতের বিনিময় ব্যতীত এমনিতে খাওয়ায় তাহলে খাওয়া যাবে। আর এটা তখনই হবে যখন তেলাওয়াতকারীরা ব্যতীত অন্যদের জন্যও ব্যাপকভাবে খাবারের আয়োজন করা হবে।

রদ্দুল মুহতার ৬/৫৬; আলমুহীতুল বুরহানী ২৩/৪১

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19353&preview=true