Feature

রাসূল (সা.) এর বিবাহের মোহর কত ছিল

প্রশ্ন (৭৯৭৪) : জানতে চাই, রাসূল (সা.) এর বিবাহের মোহর কত ছিল?

প্রশ্ন

জানতে চাই, রাসূল (সা.) এর বিবাহের মোহর কত ছিল?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

রাসূল (সা.) এর স্ত্রীদের স্বাভাবিক মোহর ছিল সাড়ে বার উকিয়া। হাদিস শরিফে এসেছে, মুহাম্মাদ ইবনে ইবরাহিম বর্ণনা করেন-

كان صداق بنات رسول الله صلى الله عليه وسلم ونسائه خمس مائة درهم اثني عشر أوقية ونصفا

রাসূল (সা.) এর মেয়ে ও স্ত্রীগণের মোহর ছিল ৫০০ দিরহাম। [তাবাকাতে ইবনে সাদ ৮/২২]

তবে উম্মে হাবীবা (রা.) এর মোহর আরও অনেক বেশি ছিল। তার মোহর ছিল ৪০০০ দিরহাম। আর সেটি পরিশোধ করেছিলেন বাদশা নাজাশী। হাদিস শরিফে এসেছে-

عَنِ الزُّهْرِىِّ أَنَّ النَّجَاشِىَّ زَوَّجَ أُمَّ حَبِيبَةَ بِنْتَ أَبِى سُفْيَانَ مِنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- عَلَى صَدَاقٍ أَرْبَعَةِ آلاَفِ دِرْهَمٍ

যুহরী (রহ.) বলেন, বাদশাহ নাজাশী উম্মে হাবীবা বিনতে আবু সুফিয়ান (রা.)কে চার হাজার দিরহাম মোহরে রাসূল (সা.) এর কাছে বিবাহ দেন। [সুনানে আবু দাউদ, হাদিস: ২১১০]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18679&preview=true