রোজা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে কি
প্রশ্ন (৭৯৭২) : আমার ডায়বেটিসের জন্য ইনসুলিন নিতে হয়। আমি কি রোজা অবস্থায় ইনসুলিন নিতে পারব?
প্রশ্ন
আমার ডায়বেটিসের জন্য ইনসুলিন নিতে হয়। আমি কি রোজা অবস্থায় ইনসুলিন নিতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
খাদ্য জাতীয় কোনো বস্তু নির্দিষ্ট স্থান দিয়ে পাকস্থলীতে পৌঁছে যাওয়া রোজা ভঙ্গের কারণ হিসেবে গণ্য করা হয়। হাদিস শরিফে এসেছে, ইবনু আব্বাস (রা.) বলেন:
‘কোন কিছু প্রবেশের দ্বারা রোজা ভঙ্গ হয়। বের হওয়ার দ্বারা রোজা ভঙ্গ হয় না।’ [সহিহ বুখারি, ১/২৬০, (তালীক)]
ইনসুলিন দেওয়া হয় রগে। তাছাড়া তা পাকস্থলীতে পৌঁছে না। তাই রোজা অবস্থায় ইনসুলিন নিতে সমস্যা নেই। সুতরাং আপনি ডায়বেটিসের জন্য রোজা রেখেও ইনসুলিন নিতে পারবেন।
মাজাল্লা মাজমাউল ফিকহিল ইসলামী, সংখ্যা : ১০, ২/৯৪; ফাতহুল কাদীর ২/২৫৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18677&preview=true
← পূর্ববর্তী
রোজা অবস্থায় চোখের পানি মুখে গেলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে
পরবর্তী →