তারাবি নামাজের কয়েক রাকাত হয়ে গেলে কী করবে
প্রশ্ন (৭৮৯৭) : রমজানে কখনো যদি এমন হয় যে, আট রাকাত পড়া হয়ে যাওয়ার পর আমি মসজিদে পৌঁছতে পারি তাহলে কীভাবে ইশাসহ অন্যান্য নামাজ পড়ব?
প্রশ্ন
রমজানে কখনো যদি এমন হয় যে, আট রাকাত পড়া হয়ে যাওয়ার পর আমি মসজিদে পৌঁছতে পারি তাহলে কীভাবে ইশাসহ অন্যান্য নামাজ পড়ব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
এ ক্ষেত্রে প্রথমে আপনি ইশার ফরজ ও সুন্নত পড়ে নিবেন। অতঃপর ইমাম সাহেবের সাথে তারাবি নামাজ পড়ে ফেলবেন। এবং বিতর নামাজও পড়ে ফেলবেন। অতঃপর একাকি দাঁড়িয়ে ছুটে যাওয়া তারাবির রাকাতগুলো আদায় করবেন।
আদ্দুররুল মুখতার ২/৪৪; আলবাহরুর রায়েক ২/৬৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18523&preview=true
← পূর্ববর্তী
তাকবীরে তাশরীক বলতে ভুলে গেলে কী করবে
পরবর্তী →