Feature
কয়েলের ধোঁয়া নাকে মুখে গেলে কি রোজা ভঙ্গ হয়ে যায়
প্রশ্ন (৭৮৮০) : আমরা যে কয়েল ব্যবহার করি। এর তো ধোঁয়া ছড়ায়। তো এই ধোঁয়া যদি নাকে-মুখে যায় তাহলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে?
প্রশ্ন
আমরা যে কয়েল ব্যবহার করি। এর তো ধোঁয়া ছড়ায়। তো এই ধোঁয়া যদি নাকে-মুখে যায় তাহলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কয়েল বা এ ধরনের যে ধোঁয়াগুলো রয়েছে এগুলো যদি অনিচ্ছাকৃত নাকে-মুখে ঢুকে যায় তাহলে এর দ্বারা রোজা ভঙ্গ হবে না।
তবে কেউ যদি ইচ্ছাকৃত এগুলোর ধোঁয়া টেনে নেয় তাহলে এর দ্বারা রোজা ভঙ্গ হয়ে যাবে এবং কাযা্ আদায় করতে হবে।
মাজমাউল আনহুর ১/৩৬১; রদ্দুল মুহতার ২/৩৯৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18488&preview=true