পর্দা রক্ষা করে না এমন ইমামের পিছনে নমাজ জায়েয হবে কি
প্রশ্ন (৭৩৪৬) : আমাদের ঈদগাহে একজন ইমাম নিয়োগ দেয়া হয়েছে। তিনি স্কুলে শিক্ষকতা করেন। যেখানে ছেলে-মেয়েরা পর্দাহীনভাবে পড়াশোনা করে থাকে। এছাড়া তার তেলাওয়াতও অশুদ্ধ। এখন প্রশ্ন হলো উক্ত ইমামের পিছনে নামায পড়া বৈধ হবে কি?
প্রশ্ন
আমাদের ঈদগাহে একজন ইমাম নিয়োগ দেয়া হয়েছে। তিনি স্কুলে শিক্ষকতা করেন। যেখানে ছেলে-মেয়েরা পর্দাহীনভাবে পড়াশোনা করে থাকে। এছাড়া তার তেলাওয়াতও অশুদ্ধ। এখন প্রশ্ন হলো উক্ত ইমামের পিছনে নামায পড়া বৈধ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্ন পত্রের বিবরণ অনুযায়ী যদি সত্যিই আপনাদের ঈদগাহের নব নিযুক্ত ইমাম পর্দার ব্যাপারে শিথিলতাকারী হন এবং তিনি অত্যধিক বৃদ্ধও না হন তাহলে তার ইমামতি করা বৈধ নয়। বিনা অপারগতায় তার পিছনে নামাজ পড়াও মাকরুহ।
তাই সম্ভব হলে অন্যত্র নামাজ আদায় করতে হবে। অন্যথায় তার পিছনেই নামাজ পড়তে হবে। এবং ফেতনা এড়িয়ে তাকে পরিবর্তনের জন্য স্থানীয় দায়িত্বশীলদের চেষ্টা করে যেতে হবে।
ফাতাওয়ায় শামী ১/৫৬০; ফাতাওয়া আলমগীরি ১/৮৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/17275/article-details.html
← পূর্ববর্তী
গানের কনসার্টের জন্য মাইক, স্পিকার ইত্যাদি ভাড়া দেওয়া জায়েয হবে কি
পরবর্তী →