মেয়েরা কি সবসময় মেহেদি ব্যবহার করবে না মাঝে মধ্যে করবে
প্রশ্ন (৭৩৩৬) : মেয়েদের জন্য সব সময় হাতে মেহেদির আলামত রাখা উত্তম না মাঝেমধ্যে মেহেদি ব্যবহার করা উত্তম?
প্রশ্ন
মেয়েদের জন্য সব সময় হাতে মেহেদির আলামত রাখা উত্তম না মাঝেমধ্যে মেহেদি ব্যবহার করা উত্তম?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিস শরিফে মেয়েদের হাতে মেহেদির আলামত রাখতে উৎসাহিত করা হয়েছে ।
হাদিস শরিফে এসেছে, হযরত আয়েশা (রা.) বলেন রাসূল (সা.) ‘মেয়েদের হাতে মেহেদির আলামত না থাকা অপছন্দ করতেন।’ [সুনানে কুবরা, বাইহাকী ৭/৫০৯]
মেহেদি না থাকলে মেয়েদের হাত পুরুষের হাতের মতো হয়ে যায়- যা শরিয়তে অপছন্দনীয়।
এজন্য উলামায়ে কেরাম মেয়েদের হাতে মেহেদি ব্যবহার করা মুস্তাহাব বলেছেন। ইমাম শাফেয়ী (রহ.)- এর মতে যে মহিলার স্বামী রয়েছে তার জন্য সব সময় হাতে মেহেদির আলামত রাখা মুস্তাহাব।
মেহেদি সংক্রান্ত হাদিস ও মনীষীদের বাণী থেকে বুঝে আসে, যদি সম্ভব হয় তাহলে সব সময় হাতে মেহেদির আলামত রাখা উত্তম।
আর যদি সম্ভব না হয় তাহলে মাঝেমধ্যে হলেও রাখা উচিত।
সুনানে আবু দাউদ ৪/৭৭, ফাতাওয়া আলমগীরী ৫/৩৫৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/17226/article-details.html