Feature

ঈদের দিন পরস্পরে সাক্ষাতের সময় কী বলবে

প্রশ্ন (৭২৭১) : ঈদের দিন যখন একে অন্যের সাথে সাক্ষাত হবে তখন কী বলে অভিবাদন জানাবে?

প্রশ্ন

ঈদের দিন যখন একে অন্যের সাথে সাক্ষাত হবে তখন কী বলে অভিবাদন জানাবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ঈদের দিন পরস্পরে সাক্ষাত হলে নিম্নোক্ত দোয়া পড়ে অভিবাদন জানাবে-

تَقَبّلَ اللهُ مِنّا وَمِنْكَ.

হাদিস শরিফে এসেছে, জুবায়ের ইবনে নুফাইর (রহ.) বলেন-

كَانَ أَصْحَابُ رَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ إِذَا الْتَقَوْا يَوْمَ الْعِيدِ يَقُولُ بَعْضُهُمْ لِبَعْضٍ تَقَبّلَ اللّهُ مِنّا وَمِنْكَ.

সাহাবায়ে কেরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন-

تَقَبّلَ اللهُ مِنّا وَمِنْكَ.

আল্লাহ কবুল করুন আমাদের পক্ষ হতে ও আপনার পক্ষ হতে। [ফাতহুল বারী ২/৫১৭]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/17113/article-details.html