Feature

মাছের রক্ত কি নাপাক

প্রশ্ন (৭২২৯) : মাছ কাটার পর যে রক্ত বের হয় তা কি নাপাক?

প্রশ্ন

মাছ কাটার পর যে রক্ত বের হয় তা কি নাপাক?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

মাছের রক্ত নাপাক নয়। হাদিস শরিফে এসেছে, ইবনে আব্বাস (রা.) বলেন-

إِنَّمَا حُرِّمَ الدَّمُ الْمَسْفُوحُ.

‘কেবল প্রবাহিত রক্তকে হারাম করা হয়েছে।’ [সুনানে কুবরা, বাইহাকী, হাদিস: ২০১৯১]

আর মাছের রক্ত প্রবাহিত রক্ত নয়।

আলবাহরুর রায়েক ১/২৩৫; রদ্দুল মুহতার ১/৩১৯; বাদায়েউস সানায়ে ১/১৯৫-১৯৬

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/16967/article-details.html