বিক্রয় মূল উদ্দেশ্য না থাকলে কি যাকাত আবশ্যক হবে
প্রশ্ন (৭১৯৫) : আমার বাবা মূলত সম্পদ গড়ার জন্য একটি জমি ক্রয় করেছিলেন। সাথে এই নিয়তও ছিল, ভালো দাম পেলে তা বিক্রি করে দিবেন। এখন কি তার ঐ জমিগুলোর উপর যাকাত আসবে?
প্রশ্ন
আমার বাবা মূলত সম্পদ গড়ার জন্য একটি জমি ক্রয় করেছিলেন। সাথে এই নিয়তও ছিল, ভালো দাম পেলে তা বিক্রি করে দিবেন। এখন কি তার ঐ জমিগুলোর উপর যাকাত আসবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত বর্ণনা অনুযায়ী যেহেতু আপনার বাবা মূলত সম্পদ গড়ার উদ্দেশ্যেই জমিটি ক্রয় করেছিলেন সেহেতু তা যাকাতযোগ্য সম্পদ হিসেবে গণ্য হবে না।
তাই তার যাকাত আদায় করতে হবে না।
বাদায়েউস সানায়ে ২/১১১; আদ্দুররুল মুখতার ২/২৭৩; কিতাবুল আছল ২/৯৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16958/article-details.html
← পূর্ববর্তী
বাদ্যসহ রিংটোন মোবাইলে সেট করা যাবে কি
পরবর্তী →