পার্লারে গিয়ে ভ্রূ উপড়ানো যাবে কি
প্রশ্ন (৭১৭৪) : কোন মেয়ে যদি সৌন্দর্যের জন্য পার্লারে গিয়ে ভ্রূ উপড়ায় তাহলে তা জায়েয হবে কি?
প্রশ্ন
কোন মেয়ে যদি সৌন্দর্যের জন্য পার্লারে গিয়ে ভ্রূ উপড়ায় তাহলে তা জায়েয হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সৌন্দর্য বৃদ্ধির জন্য ভ্রূ উপড়ানো জায়েয নয়। হাদিস শরিফে এ কাজের জন্য অভিশাপ দেওয়া হয়েছে। হাদিস শরিফে এসেছে ,
عن عبدالله قال: لعن الله الواشمات والمستوشمات والنامصات والمتنمصات والمتفلجات للحسن المغيرات خلق الله.
সৌন্দর্য বৃদ্ধিকল্পে যে নারী উল্কি উৎকীর্ণ করে ও করায়,যে নারী ভ্রূ উপড়ায় ও উপড়াতে বলে এবং যে নারী দাঁত কেটে সরু করে দাঁতের মাঝখানে ফাঁক বানায় । যে কাজগুলো দ্বারা আল্লাহর সৃষ্টির মাঝে পরিবর্তন সাধিত হয়, এদের উপর আল্লাহ অভিশাপ বর্ষণ করেন। [সহিহ মুসলিম, হাদিস: ৫৬৯৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16916/article-details.html