Feature

পাত্রের বাবা কি পাত্রী দেখতে পারবে

প্রশ্ন (৭১৭৩) : বিয়ে হওয়ার পূর্বে পাত্রের বাবা কি পাত্রীকে দেখতে পারবে?

প্রশ্ন

বিয়ে হওয়ার পূর্বে পাত্রের বাবা কি পাত্রীকে দেখতে পারবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

বিয়ে হওয়ার পূর্বে পাত্রের বাবা পাত্রীকে দেখতে পারবে না। কারণ তখনো পাত্রী তার জন্য মাহরাম হয়নি। আর ননমাহরামের সাথে দেখা-সাক্ষাৎ করা নিষিদ্ধ। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন-

قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ

‘আপনি মুমিনদেরকে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে।’ [সূরা নূর, আয়াত: ৩০]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/16915/article-details.html