Feature

তেলাওয়াতে সেজদা দেওয়ার নিয়ম কী

প্রশ্ন (৭১৩৯) : কুরআন শরিফ পড়ার সময় সেজদার আয়াত তেলাওয়াত করলে সেজদা দেওয়ার পদ্ধতি কী?

প্রশ্ন

কুরআন শরিফ পড়ার সময় সেজদার আয়াত তেলাওয়াত করলে সেজদা দেওয়ার পদ্ধতি কী?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

সেজদার আয়াত তেলাওয়াত করার পর দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সেজদায় যাবে। অতঃপর সেজদার তাসবীহ পড়ে আবার দাঁড়িয়ে যাবে।

হাদিস শরিফে এসেছে-

عَنْ عَبْدِ اللهِ بْنِ مُسْلِمٍ ، قَالَ : كَانَ أَبِي إذَا قَرَأَ السَّجْدَةَ ، قَالَ : اللَّهُ أَكْبَرُ ، ثُمَّ سَجَدَ.

আবদুল্লাহ ইবনে মুসলিম (রহ.) বলেন, আবার বাবা যখন সেজদার আয়াত তেলাওয়াত করতেন তখন আল্লাহু আকবার বলে সেজদায় যেতেন। [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৪২১০]

শরহুল মুনইয়া ৫০৩; রদ্দুল মুহতার ২/১১৭

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/16838/article-details.html