ঈদগাহের মাঠে পিটি করা যাবে কি
প্রশ্ন (৭০৩৯) : আমাদের স্কুলের সাথে একটি ঈদগাহ রয়েছে। কখনো কখনো ছাত্রদের সেখানে পিটি করা হয়। এতে কোন সমস্যা আছে?
প্রশ্ন
আমাদের স্কুলের সাথে একটি ঈদগাহ রয়েছে। কখনো কখনো ছাত্রদের সেখানে পিটি করা হয়। এতে কোন সমস্যা আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঈদগাহের মাঠ যদি ঈদগাহের জন্য ওয়াকফ করা থাকে তাহলে তাতে পিটি ইত্যাদি করা যাবে না। কারণ এগুলো ওয়াকফের উদ্দেশ্যের বিপরীত কাজ। ঈদগাহ তো ওয়াকফ করা হয়েছে নামাজের জন্য।
তাছাড়া এগুলোর মাধ্যমে ঈদগাহের আদবের খেলাফ হয়। তাই ঈদগাহের মাঠে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে।
ফাতাওয়া তাতারখানিয়া ৮/১৬৩; আলবাহরুর রায়েক ২/৩৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16634/article-details.html
← পূর্ববর্তী
ইস্তেঞ্জার জরুরতে ইতেকাফকারী মসজিদ থেকে বের হতে পারবে কি
পরবর্তী →